Sunday, September 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কুয়াকাটায় ২০ ব্যবসা প্রতিষ্ঠান দখল করে তালা মারার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 6, 2026
কুয়াকাটায় ২০ ব্যবসা প্রতিষ্ঠান দখল করে তালা মারার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : সমুদ্র সৈকত কুয়াকাটায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। দখল নেওয়া প্রতিষ্ঠান গুলোতে শুঁটকি, আচারসহ পর্যটকদের প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হতো। এ ঘটনার পর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের শঙ্কা বিরাজ করছে।

ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লি ও তাঁর ছেলে রিয়াজ মুসুল্লির নেতৃত্বে কুয়াকাটা পৌর যুবদলের সহ-সভাপতি নুরে আলম শেখ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রেদোয়ানুল ইসলাম রাসেলসহ প্রায় দেড় থেকে দুই ‘শ ব্যক্তি এ দখল প্রক্রিয়ায় অংশ নেন। এ সময় ব্যবসায়ীদের মারধর করার পাশাপাশি মালামাল লুটপাটেরও অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

ব্যবসায়ীরা জানান, তাঁরা স্থানীয় বেল্লাল মোল্লার কাছ থেকে দোকান গুলো ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই ব্যক্তিরা দোকান গুলো দখলের পাঁয়তারা করে আসছেন এবং তালা লাগান। পরে কলাপাড়া উপজেলা বিএনপি ও স্থানীয় প্রশাসন জমির কাগজপত্র দেখে বেল্লাল মোল্লাকে মালিক হিসেবে গণ্য করেন।

ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দোকান দখল নিতে গেলে তাঁদের মধ্যে কেউ ৯৯৯ নম্বরে ফোন করে আইনি সহায়তা চান। পরে মহিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশকে খবর দেওয়ার অভিযোগ তুলে দোকানিদের মারধর করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ানুল ইসলাম রাসেলসহ অন্যরা।

শুঁটকির দোকানি রুবেল মৃধার অভিযোগ,২০১৮ সাল থেকে তিনি স্থানীয় বেল্লাল মোল্লার কাছ থেকে স্টল ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। আজ সকালে প্রায় দেড় থেকে দুই’শ ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁর ও অন্যান্য দোকানের মালামাল বাইরে ফেলে দিয়ে তাঁদের চলে যেতে বলেন। এ সময় তাঁরা প্রতিবাদ করলে দখলে অংশ নেওয়া ব্যক্তিরা তাঁদের মারধর করে দোকান থেকে জোরপূর্বক বের করে দেন।

রুবেল মৃধা বলেন, দখলের সময় তিনি নিরুপায় হয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে মহিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ সদস্যরা পরিস্থিতি খারাপ দেখে ব্যবসায়ীদের মালামাল নিয়ে সেখান থেকে সরে যাওয়ার পরামর্শ দেন।

আচার ব্যবসায়ী মনির হোসেন বলেন, আজ সকালে স্থানীয় বিএনপির লোকজন তাঁর ও অন্যান্য দোকান দখলে নেন। এ সময় তিনি প্রতিবাদ করলে এবং পুলিশকে খবর দেওয়ার অভিযোগ তুলে তাঁকে মারধর করা হয়। মনির বলেন, ২০১৮ সাল থেকে স্থানীয় বেল্লাল মোল্লার কাছ থেকে স্টল ভাড়া নিয়ে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় ব্যবসা করছেন। পরে নিরাপত্তার স্বার্থে তিনি মালামাল নিয়ে সরে যান।

আচার ব্যবসায়ী মো. মহিবুল্লাহ বলেন, স্থানীয় বেল্লাল মোল্লার কাছ থেকে ২০১৮ সালে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। আজ স্থানীয় কিছু লোকজন তাঁদের জমি দাবি করে দোকান থেকে মালামাল বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় মারধরের আশঙ্কায় তিনি সরে যাওয়ার পর তাঁর দোকানের কর্মচারী মালামাল গুলো সরিয়ে নেন।

৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করেছেন মহিপুর থানার উপপরিদর্শক মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে লিখিত ভাবে অভিযোগ দিতে বলেন। কিন্তু তাঁরা লিখিত অভিযোগ দিতে অনাগ্রহী হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।’

ব্যবসায়ীদের মারধরের বিষয়ে তিনি বলেন,‘৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশের একজন সদস্য সেখানে গিয়ে ভুক্তভোগীকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু ফোন করা ব্যক্তি ফোন না ধরায় স্থানীয় এক ব্যক্তি অ্যাপের মাধ্যমে মনির নামের একজনকে শনাক্ত করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে হয়তো মনিরকে কিছু বলা হয়ে থাকতে পারে। তবে তখন তাঁরা সেখানে ছিলেন না।’

জমির মালিক দাবি করা বেল্লাল মোল্লার অভিযোগ,‘উল্লেখিত জমি নিয়ে পটুয়াখালীর একটি আদালতে মামলা চলমান রয়েছে। তবে একই ব্যক্তিরা ২০২৪ সালের ৫ আগস্টের পর সব দোকান দখলে নিয়ে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। পরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির হস্তক্ষেপে দোকান গুলো মুক্ত করা হয়। এ ছাড়া স্থানীয় সেনাক্যাম্প, উপজেলা ভূমি অফিস ও মহিপুর থানা-পুলিশের কাছে পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হলে তাঁরা উভয় পক্ষকে স্থিতিশীল থাকার পরামর্শ দেন। অথচ এসব সিদ্ধান্ত উপেক্ষা করে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর জমিতে থাকা ২০টি দোকানের মালামাল বাইরে ফেলে দিয়ে দোকান গুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন।’

অভিযোগের বিষয়ে জানতে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লির মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া দখলে অংশ নেওয়া কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ানুল ইসলাম রাসেলকে কল করা হলে তিনি কোনো মন্তব্য না করে অন্য এক ব্যক্তির কাছে ফোনটি ধরিয়ে দেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর অভিযুক্ত ব্যক্তিরা উল্লেখিত দোকান গুলোতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন—এ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। তিনি বলেন, ‘জমিটি লুজ খতিয়ানের হওয়ায় বিরোধ মেটানো সম্ভব হচ্ছে না। তবে কাগজপত্র অনুযায়ী উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থায় থাকতে বলা হয়েছে। সেখানে পুনরায় দখল ও দোকান গুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক।’

পটুয়াখালী-৪ (কলাপাড়া -রাঙ্গাবালী) আসনের স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ওই এলাকায় উভয় পক্ষের জমি ছিল। সাগরে জমি বিলীন হওয়ার সময় একাধিক ব্যক্তি জমির মালিকানা দাবি করায় আজকের এই ঘটনা ঘটেছে। সমাধানের বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু সেখানে জমি নেই, তাই বিষয়টির সমাধান জটিল হয়ে দাঁড়িয়েছে। এখানে দলীয় কোনো পরিচয় নয়, মালিকানা নিয়ে বিরোধের কারণেই ঝামেলা হয়েছে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়া ব্যবসায়ীদের সঙ্গে এমপি মহিব্বুরের শুভেচ্ছা বিনিময়

কলাপাড়া ব্যবসায়ীদের সঙ্গে এমপি মহিব্বুরের শুভেচ্ছা বিনিময়

September 22, 2023
মহাজোট প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠকে গণজোয়ার

মহাজোট প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠকে গণজোয়ার

January 2, 2024

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist