Monday, October 12, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কুয়াকাটায় ২১ পিস ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 6, 2026
কুয়াকাটায় ২১ পিস ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি ও ১৬ মামলার আসামি মো. মাসুদ রানাকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুয়াকাটা পৌরসভার রাখাইন মার্কেট রোডের হোটেল সাউথ স্টারের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ।

সারাদেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় মহিপুর থানার এসআই মো. সামছুল আলম, এসআই মাহমুদুল হাসান, এএসআই মো. আবুল বাশার ও এএসআই মো. হাসান মাসুদসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাসুদ রানা কলাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার মৃত আবদুল কাদের ফকিরের ছেলে। বর্তমানে তিনি নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নীলগঞ্জ আবাসনের ৯ নম্বর ঘরে বসবাস করেন।

পুলিশের পিসিপিআর যাচাই করে জানা যায়, মাসুদ রানার বিরুদ্ধে ইতোপূর্বে ১০টি মাদক মামলা ও ৬টি অন্যান্য মামলা রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি কলাপাড়া উপজেলার একজন চিহ্নিত মাদক কারবারি।

এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছেন মহিপুর থানার এসআই মো. জহিরুল ইসলাম।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘মাদক নির্মূলে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মহিপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মামলার প্রধান আসামি সাব্বির গ্রেফতার

মহিপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মামলার প্রধান আসামি সাব্বির গ্রেফতার

August 4, 2026
তিন জেলা থেকে ডাকাত সরদারসহ আটক-৭

তিন জেলা থেকে ডাকাত সরদারসহ আটক-৭

November 8, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist