Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 10, 2026
মির্জাগঞ্জে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুম বিল্লাহ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী বাসস্ট্যান্ড সংলগ্ন বরগুনা-বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ উপজেলার পূর্ব সুবিদখালী (খান বাড়ি) এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে।

​পুলিশ জানায়, মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মামুন মিয়ার নেতৃত্বে এএসআই (নিঃ) সালাউদ্দিন, এএসআই (নিঃ) মোঃ আরিফ হোসেন এবং এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ টিম এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। অভিযানকালে উত্তর সুবিদখালী বাসস্ট্যান্ড সংলগ্ন আল আমিনের চা দোকানের সামনে মহাসড়কের ওপর সন্দেহভাজন হিসেবে মাসুম বিল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে শরীর তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​এ বিষয়ে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৮, জি আর নং-১২৩)। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, ‘‘মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দশমিনায় মানববন্ধন

শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দশমিনায় মানববন্ধন

January 26, 2024
বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি পবিপ্রবি’র মাহফুজুর রহমান সবুজ

বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি পবিপ্রবি’র মাহফুজুর রহমান সবুজ

October 4, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist