Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মহিপুরে সাংবাদিককে মোটরসাইকেলে উঠালেই হাজার টাকা জরিমানার হুঁশিয়ারি কামালের

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 8, 2026
মহিপুরে সাংবাদিককে মোটরসাইকেলে উঠালেই হাজার টাকা জরিমানার হুঁশিয়ারি কামালের
Share on FacebookShare on Twitter

মহিপুর প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে মোটরসাইকেলের ভাড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জেরে মহিপুর প্রেসক্লাবের সদস্য মাইনুদ্দিন আল আতিককে মোটরসাইকেলে পরিবহন না করার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে মহিপুর কাঁচা রাস্তা মোটরসাইকেল চালকদের সভাপতি মো. কামালের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কোনো চালক তাঁকে মোটরসাইকেলে বহন করলে ১ হাজার টাকা জরিমানার নিয়মও করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সাংবাদিক মাইনুদ্দিন আল আতিকের বড় ভগ্নিপতি টুটু মাতুব্বর মারা গেলে ডালবুগঞ্জ ইউনিয়নের থানখোলা স্লুইসগেট থেকে মহিপুর সদর ইউনিয়নের লতিফপুর তাঁর বাড়িতে যাওয়ার পথে এ ঘটনার মুখোমুখি হন তিনি। মোটরসাইকেল চালকদের কাছে যাতায়াতের সহায়তা চাইলে তাঁরা তাঁকে বহন করতে অপারগতা প্রকাশ করেন। এ সময় চালকেরা সভাপতির সিদ্ধান্তের কথা জানান। পরে তিনি একটি অটোভ্যানে গন্তব্যে পৌঁছান।

সাংবাদিক মাইনুদ্দিন আল আতিকের অভিযোগ, মহিপুরের বিভিন্ন সড়কে মোটরসাইকেলের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্ট দেন। প্রথম পোস্টে ভাড়া আদায়ের ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। পরবর্তী পোস্টে চালকদের ন্যায্য আয় নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য সুনির্দিষ্ট ভাড়ার তালিকা প্রকাশ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

তিনি বলেন, ‘আমি চালকদের ন্যায্য আয় ও যাত্রীদের ন্যায্য ভাড়া নিশ্চিত করার জন্য লিখেছি। ভাড়ার তালিকা প্রকাশের প্রস্তাব দিয়েছি। এ কারণে আমাকে পরিবহন না করার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক।’

ভুক্তভোগীর দাবি, মোটরসাইকেল চালকেরা তাঁকে পরিবহন না করার পেছনে সভাপতি মো. কামালের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কোনো চালক তাঁকে বহন করলে ১ হাজার টাকা জরিমানা করা হবে বলেও তাঁরা উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে মো. কামালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগের বিষয়ে স্পষ্ট বক্তব্য না দিয়ে প্রশ্ন এড়িয়ে যান এবং বিষয়টি নিয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরোর সাথে কথা বলতে বলেন।

ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো বলেন, ‘এক সাংবাদিক মোটরসাইকেলের ভাড়া নিয়ে পোস্ট দিয়েছেন—এ বিষয়ে কামাল আমাকে জানিয়েছে। তবে ওই সাংবাদিককে পরিবহন না করার সিদ্ধান্ত বা জরিমানার বিষয়টি আমি অবগত নই।’

এ পরিস্থিতিতে মোটরসাইকেলের ভাড়া নির্ধারণ, চালকদের আয় ও যাত্রীদের স্বার্থ রক্ষায় লিখিত ভাড়ার তালিকা প্রকাশের দাবি জানান মাইনুদ্দিন আল আতিক। এছাড়া ভাড়া নিয়ে মতবিরোধের কারণে কোনো যাত্রীকে পরিবহন না করার সিদ্ধান্ত নেওয়ার ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি প্রকৃত ঘটনা তদন্ত করে যাত্রীদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

August 20, 2026
দুমকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দুমকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

October 17, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist