Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি আবু তাহের নির্বাচিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 12, 2026
মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি আবু তাহের নির্বাচিত
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মাওলানা নজরুল ইসলামকে সভাপতি এবং হাফেজ আবু তাহের মোহাম্মদ আব্দুর রবকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মনোনীত করে আগামী সেশনের জন্য নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

​গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মির্জাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত আলহাজ্ব ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি ইতিপূর্বে সংগঠনের উপজেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​সম্মেলনের প্রথম পর্বে বিদায়ী উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সারোয়ার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসান বোখারী, হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া এবং মাওলানা আর.আই.এম অহিদুজ্জামান। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য উপজেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টা- অধ্যাপক মাওলানা আ.ন.ম ইব্রাহিম, সহ-সভাপতি- আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদার, আলহাজ্ব আবুল কালাম মোল্লা ও মাওলানা জহিরুল ইসলাম মৃধা এবং সদস্য- মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম, আলহাজ্ব মোবারক আলী মৃধা ও আলহাজ্ব জিয়াউর রহমান উজ্জ্বল।

ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলাজুড়ে সংগঠনের হাতকে আরও শক্তিশালী করার এবং যেকোনো জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে পুত্রবধূ নিখোঁজ, থানায় জিডি

বাউফলে পুত্রবধূ নিখোঁজ, থানায় জিডি

July 12, 2026
কলাপাড়ায় বসতবাড়ি থেকে ৪ ফুট লম্বা পদ্ম গোখরা উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

কলাপাড়ায় বসতবাড়ি থেকে ৪ ফুট লম্বা পদ্ম গোখরা উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

July 21, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist