Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

প্রবীণদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 1, 2026
প্রবীণদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Share on FacebookShare on Twitter

‘প্রবীণদের মর্যাদা, অধিকার ও নিরাপদ জীবন নিশ্চিত করি’— এই প্রতিপাদ্য ও প্রত্যয়কে সামনে রেখে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রবীণদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

​সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক প্রীতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহাসীন উদ্দিন।

অনুষ্ঠানটিতে পটুয়াখালী জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা এবং জেলার জ্যেষ্ঠ প্রবীণ নাগরিকরা অংশগ্রহণ করেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞা আমাদের পথচলার অন্যতম দিশারী। প্রবীণদের যথাযথ সামাজিক মর্যাদা, মৌলিক অধিকার, নিরাপদ জীবন ও কল্যাণ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। বার্ধক্যে পৌঁছানো প্রতিটি নাগরিক যেন সম্মানজনক ও চিন্তামুক্ত জীবনযাপন করতে পারেন, সেজন্য সকলকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বরগুনায় ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরগুনায় ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

July 25, 2026
ঝুঁকিপুর্ন ভবনে চলছে স্বাস্থ্যসেবা ১৪ পদের ৯টিই শূন্য,নেই চিকিৎসক

ঝুঁকিপুর্ন ভবনে চলছে স্বাস্থ্যসেবা ১৪ পদের ৯টিই শূন্য,নেই চিকিৎসক

November 22, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist