Monday, September 14, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

সংবাদ প্রকাশের পরে সহায়তা পেল পায়রা নদীর ভাঙনকবলিত পরিবার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 13, 2026
সংবাদ প্রকাশের পরে সহায়তা পেল পায়রা নদীর ভাঙনকবলিত পরিবার
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : সংবাদ প্রকাশের পরপরই পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

​রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ সহায়তার শুকনো খাবার তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামে পায়রা নদীর অব্যাহত ভাঙনে ভিটেমাটি হারা পরিবারগুলোর দূরবস্থা নিয়ে গত ১২ সেপ্টেম্বর বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনগুলো নজরে আসার সাথে সাথেই দ্রুত ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন।

​সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করলেও দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

নদীভাঙনে সবকিছু হারিয়ে রাস্তার পাশে অস্থায়ীভাবে বসবাস করা এক বাসিন্দা বলেন, ‘‘সাময়িক সহায়তা পেয়ে আমরা খুশি। তবে জায়গা-জমি ও ঘরবাড়ি হারিয়ে আমরা দিশেহারা। সরকার যদি আমাদের পুনর্বাসনের স্থায়ী ব্যবস্থা করে দেয়, তবেই আমরা পরিবার নিয়ে মাথা গোঁজার ঠাঁই পাব।’’

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ‘‘সাংবাদিকদের প্রকাশিত খবরের মাধ্যমেই আমরা বিষয়টি বিস্তারিত জানতে পারি। তাৎক্ষণিকভাবে ১০টি পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বাকি ৩০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।’’

​তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্থায়ী আবাসন নিশ্চিত করতে এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় পৌর ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কলাপাড়ায় পৌর ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

August 7, 2026
গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 2, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist