Saturday, October 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে ১২৫ পিস ইয়াবাসহ মানিকগঞ্জের মাদক কারবারি গ্রেফতার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 2, 2026
দুমকিতে ১২৫ পিস ইয়াবাসহ মানিকগঞ্জের মাদক কারবারি গ্রেফতার
Share on FacebookShare on Twitter

​দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় ১২৫ পিস ইয়াবাসহ মো. নাহিদুল ইসলাম নওশাদ (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ হাজার ৫০০ টাকা।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেবুখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নওশাদ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চকমিরপুর গ্রামের মো. নুরুল ইসলাম ও কমলা বেগমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা সিলভার রঙের একটি প্রাইভেটকার লেবুখালী টোল প্লাজায় পৌঁছালে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় প্রাইভেটকারের চালকের পাশের সিটে বসা যাত্রী নওশাদকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি নিজের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে টোল প্লাজার কর্মচারী ও প্রাইভেটকার চালকের উপস্থিতিতে তিনি নিজ পকেট থেকে ১২৫ পিস ইয়াবা বের করে দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নওশাদ জানান, চালকের অগোচরেই মানিকগঞ্জ থেকে বাউফলের উদ্দেশ্যে এই ইয়াবার চালানটি নিয়ে যাচ্ছিলেন তিনি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে দ্রুত আদালতে প্রেরণ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবি-নতুন বাজার সড়কের বেহাল দশা, নাকাল পথচারীরা

পবিপ্রবি-নতুন বাজার সড়কের বেহাল দশা, নাকাল পথচারীরা

September 12, 2026
কলাপাড়ায় প্রতিবেশীদের নির্যাতনে এসএসসি পরীক্ষার্থীসহ মা আহত

কলাপাড়ায় প্রতিবেশীদের নির্যাতনে এসএসসি পরীক্ষার্থীসহ মা আহত

August 8, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist