Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মহিপুরে ২৮৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 13, 2026
মহিপুরে ২৮৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
Share on FacebookShare on Twitter

মহিপুর প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮৬ পিস ইয়াবাসহ মো. রাসেল (৩২) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

​সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চর ধুলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গঙ্গামতি এলাকায় এ অভিযান চালানো হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটককৃত রাসেলের কাছ থেকে ২৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং রাসেলের বিরুদ্ধে মহিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​অভিযানের বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, ‘‘মাদকের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে এ ধরনের নিয়মিত অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতার কোনো বিকল্প নেই।’’

​মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

ঝুকিপূর্ণ এলাকার মানুষ ও গবাদিপশুর আশ্রয়ের ব্যবস্থা; ডিসি

ঝুকিপূর্ণ এলাকার মানুষ ও গবাদিপশুর আশ্রয়ের ব্যবস্থা; ডিসি

October 24, 2023
পটুয়াখালীতে শান্তি সমাবেশে শ্রমিকলীগের অশান্তি

পটুয়াখালীতে শান্তি সমাবেশে শ্রমিকলীগের অশান্তি

October 29, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist