Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় বাবার কোলে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 15, 2026
কলাপাড়ায় বাবার কোলে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটির নাম রায়হান, সে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের রাসেল খানের ছেলে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ঘুটাবাছা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের কান্নাকাটি ও আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে রাসেল খান তার ১০ মাসের শিশুসন্তান রায়হানকে কোলে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় তার স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে ঝাড়ু দেওয়া ও লেপামোছার কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষ করে কিছুক্ষণ পর রুমা বেগম ঘরে ফিরে এসে সন্তানকে দেখতে না পেয়ে স্বামী রাসেলকে ডেকে তোলেন।

পরবর্তীতে পরিবারের লোকজন ঘরে ও আশপাশে তন্ন তন্ন করে খুঁজেও শিশুটির কোনো সন্ধান পাননি। একপর্যায়ে সন্দেহের বশে ঘরের পাশের পুকুরে সেচ দিয়ে তল্লাশি চালানো হয় এবং এলাকাজুড়ে মাইকিং করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ‘‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজের পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দশমিনায় দুস্থ-অসচ্ছলদের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

দশমিনায় দুস্থ-অসচ্ছলদের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

July 5, 2026
বাউফলে দুর্গাপূজা উপলক্ষে ৩০০ অসহায় পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণের শাড়ি

বাউফলে দুর্গাপূজা উপলক্ষে ৩০০ অসহায় পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণের শাড়ি

October 17, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist