Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 15, 2026
গলাচিপায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সরকারি সার ডিলার নিয়োগে চরম অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিতর্কিত নিয়োগ বাতিল এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী, বঞ্চিত আবেদনকারী ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে কলাগাছিয়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, “আমরা সমস্ত সরকারি নীতিমালা ও প্রয়োজনীয় শর্ত মেনেই ডিলারশিপের জন্য আবেদন করেছিলাম। কিন্তু স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে পর্দার আড়ালে অনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের ডিলারশিপের সুযোগ দেওয়া হয়েছে। প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দিয়ে করা এই বিতর্কিত নিয়োগ আমরা কোনোভাবেই মেনে নেব না। অবিলম্বে এ তালিকা বাতিল করার জোর দাবি জানাচ্ছি।”

একই কর্মসূচীতে তীব্র ক্ষোভ প্রকাশ করে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফাইজুর রহমান শুভ বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা থাকা জরুরি। কিন্তু গলাচিপায় যেভাবে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে, তাতে সাধারণ কৃষকরা চরম ক্ষতির মুখে পড়বেন। আমরা অনতিবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যোগ্য ব্যবসায়ীদের নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।”

তবে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। তিনি জানান, ডিলার নিয়োগে কোনো ধরনের অনিয়ম করা হয়নি। নির্ধারিত সরকারি নিয়ম-কানুন ও গঠিত কমিটির সার্বিক তদারকির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ডিলার নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

November 4, 2023
পটুয়াখালী পীস স্কুলে অধ্যয়নরত ৬ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি অর্জন, তাৎক্ষণিক সংবর্ধনা

পটুয়াখালী পীস স্কুলে অধ্যয়নরত ৬ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি অর্জন, তাৎক্ষণিক সংবর্ধনা

July 12, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist