Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে দুর্গাপূজা উপলক্ষে ৩০০ অসহায় পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণের শাড়ি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 17, 2026
বাউফলে দুর্গাপূজা উপলক্ষে ৩০০ অসহায় পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণের শাড়ি
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে এ শাড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বস্ত্র বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা সমান। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।”

​তিনি আরও উল্লেখ করেন, ঈদের সময় মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষকেও শাড়ি ও চাল দিয়ে সহযোগিতা করা হয়েছে। আর এবার পূজার উৎসবে কেবল সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার্থেই এই বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। সরকার কর্তৃক বরাদ্দকৃত প্রতিটি শাড়ি সম্পূর্ণ স্বচ্ছতার সাথে বিতরণ করা হবে এবং এতে কোনো অনিয়ম হতে দেওয়া হবে না। ইতোমধ্যেই উপজেলার ৬৫টি পূজা মণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, “উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ধর্মীয় উৎসবগুলো যেন সবাই আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

​তিনি আরও জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিটি মণ্ডপে ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হয়েছে।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান এবং বাউফল পৌরসভা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি নিতাই চন্দ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পায়রায় মৎস্য বিভাগের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ

পায়রায় মৎস্য বিভাগের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ

October 13, 2026
নানা আয়োজনে পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নানা আয়োজনে পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

July 15, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist