Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও আর্থিক সহায়তা দিলেন এমপি মোশাররফ হোসেন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 19, 2026
দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও আর্থিক সহায়তা দিলেন এমপি মোশাররফ হোসেন
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে উপহার হিসেবে শাড়ি ও পূজা মণ্ডপগুলোতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে কলাপাড়ায় ২৪০টি এবং রাঙ্গাবালীতে ৬০টি শাড়ি উপহার হিসেবে বিতরণ করা হয়। এছাড়া কলাপাড়ার ১৭টি এবং রাঙ্গাবালীর ৬টি পূজা মণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উপহার প্রদানকালে স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘‘বিগত বছরগুলোর চেয়ে এবার কলাপাড়ায় দুটি অতিরিক্ত মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ উৎসব যেন সম্পূর্ণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’’

তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘‘পূজা মণ্ডপগুলোতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সিনিয়র সহ-সভাপতি মো. ইমরান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে সড়কের কাজ বন্ধের নির্দেশ

দুমকিতে সড়কের কাজ বন্ধের নির্দেশ

November 7, 2023
রাঙ্গাবালীতে বিএনপির ৪ নেতা গ্রেফতার

রাঙ্গাবালীতে বিএনপির ৪ নেতা গ্রেফতার

October 29, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist