Wednesday, June 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • সর্বশেষ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • সর্বশেষ
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের প্রবারনা ও ফানুষ উৎসব

বিশ্ববাসীর শান্তির কামনা;

Jahirul Islam by Jahirul Islam
October 30, 2023
কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের প্রবারনা ও ফানুষ উৎসব
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা রাখাইন পল্লী ও বৌদ্ধবিহারে পূজা অর্চনার মাধ্যমে মহামারী বিশ্বময় সকলের শান্তি কামনায় এবং মানব জাতির মুক্তির কামনায় রাখাইন সম্প্রদায়ের প্রবারনা ও ফানুস উৎসব পালিত হয়েছে।
পূর্ব গগনের কালো মেঘমালা সড়িয়ে ঝক ঝকে পূর্ণ চাঁদের আলোতে রোববার রাতে পৃথিবী যখন আলোকিত, প্রকৃতি যখন পুলকিত ঠিক তখনি কুয়াকাটা- কলাপাড়া উপজেলার ২০টি রাখাইন পল্লিতে এবং বৌদ্ধ বিহারে মোমবাতি প্রজ্বলন, ঘন্টা বাজানো, পঞ্চমশীল অনুষ্ঠান, পূজা অর্চনা ও ধর্মীয় আলোচনার মধ্যদিয়ে চলছে দুইদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। সন্ধ্যা গড়িয়ে রাতের সময়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ বিভিন্ন রাখাইন পল্লীতে প্রত্যেকে প্রত্যেকের ভুল ত্রুটি শোধরানো এবং সকলের পাঁপ মোচন ও সকলের কল্যানের জন্য রং, বে-রঙ্গের ফানুস উড়িয়ে সৃস্টিকর্তার কাছে আহবান করা হয়।
এ উপলক্ষ্যে রাখাইন পল্লীর প্রত্যেকটি বৌদ্ধ মন্দির সাজানো হয়েছিল বর্নাঢ্য সাজে। অতিথি আপ্যায়নের খাবারের তালিকায় ছিল কুকি, পাটিসাপটা, পাতাপিঠা, বিন্নি চালের সুস্বাদু পিঠা, বিশেষ ধরনের ভাত (নারিকেল ও চিনি দিয়ে তৈরী) ক্ষীর ও পায়েস ছিল উল্লেখযোগ্য। রাখাইনরা তাঁদের মন্দির ও গৃহে নিজ সম্প্রদায়সহ ভিন্ন ধর্মাবলম্বীদের আগত অতিথিদের এসব খাবার দিয়ে আপ্যায়ন করেছেন। আড়াই হাজার বছর আগে বুদ্ধ দেবের চুল আকাশে ছোড়া হয় মানব কল্যানে, সেই থেকে কুয়াকাটা উপকূলীয় ২০টি পাড়ায় রাখাইন ধর্মাবল্বীরা মানব কল্যানে এই ফানুস উৎস্যব পালন করে আসছে।
রাখাইন ইদ্রোবংশ মহেধের ভিক্ষু বলেন, মানব কল্যানে, একে অপরের ভুল-ত্রুটি শোধরানো এবং কল্যানের জন্য ফানুস উড়িয়ে আহবান করা বা প্রবারনা উৎসব পালন করা হয়। ২৯ বছরে গৌতম বুদ্ধ গৃহ ত্যাগ করার সময় চিন্তা করেন তার এই উদ্দিশ্য সফল হবে কিনা। সেকারনে তার মাথার চুল বা হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে কাটে আকাশে নিক্ষেপ করেন। আকাশে ভাসলে উদ্দিশ্য সফল আর মাটিতে পড়লে ব্যর্থ। বুদ্ধদেবের চুল আকাশে ভাসলে তখন স্বর্গ রাজ ইন্দ্রো রাজ বুদ্ধদেবের চুল নিয়ে স্বর্গে ‘যাদি’ নির্মান করেন এবং ওই যাদি পূর্ণিমা রাতে প্রবারনা দিন উদ্বোধন করেন প্রবারনা পূর্নিমার দিন। সেই থেকে এই প্রবারনা উৎসব পালন হয়ে আসছে। আগামীকাল বিকেলে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকীতে ধর্ষণের অভিযোগে অটো চালককে গনধোলাই

দুমকীতে ধর্ষণের অভিযোগে অটো চালককে গনধোলাই

November 28, 2023

October 17, 2023

Trending.

কলাপাড়া প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলাপাড়া প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

January 1, 2024
ক্ষমতার পালাবদল হবে নির্বাচনের মাধ্যমে; কাজী আলমগীর

ক্ষমতার পালাবদল হবে নির্বাচনের মাধ্যমে; কাজী আলমগীর

October 14, 2023
বিসিএস ৪৩তম প্রশাসন ক্যাডারে আবিদের মেধাক্রম ৩২

বিসিএস ৪৩তম প্রশাসন ক্যাডারে আবিদের মেধাক্রম ৩২

January 1, 2024
পটুয়াখালী পৌরসভার মেধাবৃত্তির বাছাই পরিক্ষা

পটুয়াখালী পৌরসভার মেধাবৃত্তির বাছাই পরিক্ষা

October 14, 2023
পবিপ্রবি’র প্রকৌশলীকে হত্যার হুমকি, কম্পিউটার ও টেবিল ভাংচুর

পবিপ্রবি’র প্রকৌশলীকে হত্যার হুমকি, কম্পিউটার ও টেবিল ভাংচুর

October 15, 2023
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist