Thursday, October 29, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

তুচ্ছ ঘটনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 25, 2026
তুচ্ছ ঘটনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
Share on FacebookShare on Twitter

ভোলার লালমোহন উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় প্রতিবেশী মো. কাজল নামে এক অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার।

নিহত ফিরোজ উপজেলার কালমা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মেম্বারের দোকান সংলগ্ন এলাকার বাসিন্দা মো. কাশেম আলীর ছেলে। এছাড়া তিনি কালমা ইউনিয়নের (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গতকাল শনিবার (২৪ অক্টোবর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফিরোজ। এর আগে, গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে তার নিজ বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ফিরোজ একই বাড়ির কাজলের ঘরের পাশে তার নিজস্ব জমিতে শিমগাছের চারা রোপণ করেন এবং সেখানে শিম গাছের জন্য ঝোঁপ দেন। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ওই ঝোঁপ অভিযুক্ত কাজলের স্ত্রী জান্নাত কেটে ফেলেন এবং জুমার নামাজ পড়ে বাড়ি ফিরে যুবদল নেতা ফিরোজ তা দেখতে পান। পরে বাধা দিলে দুই জনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। এরপর জান্নাতের স্বামী কাজল ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে ফিরোজকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ফিরোজের শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যান। শনিবার বিকেলে ঢাকা ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের লাইফ সার্পোটে চিকিৎধীন অবস্থায় মারা যান। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনা অভিযুক্ত কাজলকে আমরা আটক করে পুলিশ হেফাজতে রেখেছি। থানায় মামলা হলে তাকে সে মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং তদন্ত চলছে। এছাড়া এ ঘটনায় ঢাকায় ডিএমপি অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণ করছেন বলেও জানান তিনি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

July 2, 2026
পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

August 2, 2026

Trending.

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

October 27, 2026
কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist