Wednesday, October 28, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 27, 2026
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
Share on FacebookShare on Twitter

জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ, নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীতে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এক অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পটুয়াখালী জেলা পরিষদ অডিটরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতা ও নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের আওতায় সংলাপটির আয়োজন করে ‘ইয়ুথ পাওয়ার পটুয়াখালী’ এবং এটি পরিচালনা করে ‘জাগো ফাউন্ডেশন ট্রাস্ট’।

ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কে. এম. জাহিদ হোসেনের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল, দেশ টিভির পটুয়াখালী প্রতিনিধি সাংবাদিক সাইদুর রহমান সাঈদ এবং লাউকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য শাহনাজ পারভীন। এছাড়াও অনুষ্ঠানে পটুয়াখালী জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে জেন্ডারভিত্তিক সামাজিক কুসংস্কার ও নেতিবাচক স্টেরিওটাইপ চিহ্নিতকরণ, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ, কন্যাশিশুর অধিকার সুরক্ষার পাশাপাশি বাল্যবিবাহ রোধ এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং রাজনৈতিক নেতৃত্বের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই এ লক্ষ্য অর্জন করা সম্ভব। নারীর সমান অধিকার নিশ্চিত করা এবং নীতি-নির্ধারণী বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের কার্যকর অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

বক্তারা আরও জোর দিয়ে বলেন, সমাজে প্রচলিত বৈষম্যমূলক আচরণ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে তরুণদের সচেতন, দায়িত্বশীল ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা, শিক্ষা এবং নেতৃত্ব বিকাশের পরিবেশ নিশ্চিত করতে সামাজিক সচেতনতার পাশাপাশি কার্যকরী পদক্ষেপ গ্রহণ আবশ্যক।

সমাপনী বক্তব্যে সভাপতির আসনে কে. এম. জাহিদ হোসেন বলেন, “একটি বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, নারীর অধিকার সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণে নারী ও যুবসমাজের অংশীদারিত্ব নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হতে হবে।”

আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের অ্যাডভোকেসি সংলাপ স্থানীয় পর্যায়ে জেন্ডার সমতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সর্বস্তরের মানুষের মধ্যে সমন্বয় সাধনে সহায়তা এবং তরুণদের নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধা ও সমান মর্যাদার ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গঠনে এ উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

August 5, 2026
মহাজোট প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠকে গণজোয়ার

মহাজোট প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠকে গণজোয়ার

January 2, 2024

Trending.

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist