Thursday, October 29, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দকৃত নৌযান নিলামে বিক্রি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 28, 2026
দুমকিতে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দকৃত নৌযান নিলামে বিক্রি
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ করা ৪টি নৌকা ও ৬টি ট্রলার প্রকাশ্য নিলামে ৬২ হাজার ১০০ টাকায় বিক্রি করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে পায়রা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ৬টি ট্রলার ও ৪টি নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী জব্দকৃত এসব নৌযান প্রকাশ্য নিলামে তোলা হয়, যার মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৬২ হাজার ১০০ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ খায়রুল চৌধুরী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নিলাম কার্যক্রম পরিচালিত হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, ‘‘মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পায়রা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল ও মাছ ধরার নৌযান জব্দ করা হয়। আজ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত নৌকা ও ট্রলারগুলো নিলামে ৬২ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়েছে।’’

উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে সরকার ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে দুমকির পায়রা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মহাজোট প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠকে গণজোয়ার

মহাজোট প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠকে গণজোয়ার

January 2, 2024
গলাচিপায় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

September 2, 2026

Trending.

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

October 27, 2026
কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist