Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

পটুয়াখালীর ২শ মন্ডপে হবে শারদীয় দুর্গা পুজা; প্রস্তুতি শেষ পর্যায়

Jahirul Islam by Jahirul Islam
October 9, 2023
পটুয়াখালীর ২শ মন্ডপে হবে শারদীয় দুর্গা পুজা; প্রস্তুতি শেষ পর্যায়
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: শরতের কাঁশফুল আর শিশিরভেজা ভোর জানান দিচ্ছে শারদীয় দুর্গা উৎসবের আগমনী বার্তা। আসছে ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। ২৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব। সারাদেশের ন্যায় পটুয়াখালীর ২০০ টি পূজা মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি। দিন রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পিরা।

পূজামন্ডপ ঘুরে দেখা গেছে প্রতিমা তৈরীর কারিগররা কাঁদা-মাটি, বাঁশ, খড় দিয়ে তিল তিল করে প্রতিমা তৈরী করছেন, মৃৎ শিল্পিদের ছোঁয়ায় অপরূপ সাজে সজ্জিত হচ্ছে দেবী দূর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গনেশ ও অসুর সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। অপর দিকে ইভেন্ট ম্যানেজন্টের লোকজন মন্দিরের সাজসজ্জার কাজে ব্যস্ত রয়েছেন, লাইটিং এর কাজে ব্যস্ত সময় পার করছেন ডেকরেশনের লোকজন সব মিলিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে প্রত্যেকটি পূজা মন্ডপে। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসবকে ঘিরে চলছে নানা প্রস্তুতি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলার সভাপতি স্বপন ব্যানার্জী জানান, পটুয়াখালী সদর সহ ৯ টি থানায় মোট ২০০ টি পূজা মন্ডপে এ বছর পূজা অনুষ্ঠিত হবে, এর মধ্যে সবচেয়ে কম পূজা মন্ডপ রাঙ্গাবালীতে ৬টি, মহিপুরে ৮টি, দুমকীতে ১০টি, কলাপাড়ায় ১১টি, দশমিনায় ১৬টি, মির্জাগঞ্জে ২০টি, পটুয়াখালী সদরে ২৭টি, গলাচিপায় ২৯টি, ও সর্ব্বোচ্চ পূজা মন্ডপ বাউফলে ৭৩টি এর মধ্যে ঘট পূজা হবে ৬৪ ঢি পূজা মন্ডপে এবং ২য় দিনেই বিসর্জন হবে ৫টি পূজা মন্ডপের প্রতিমা বাকী পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন হবে দশমীতে। তিনি আরও জানান এ বছর আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সভায় গেলে তারা আমাদেরকে র‌্যাব, পুলিশ, আনসার সহ সাদা পোশাকে তাদের লোকজন সার্বক্ষণিকভাবে সকল পূজা মন্ডপ তদারকি করবেন। আমাদেরও কার্ডধারী ভলান্টিয়ার থাকবে। প্রত্যেকটি পূজামন্ডপে এ ছাড়াও প্রত্যেকটি পূজা মন্ডপের নিজস্ব লোকজনও থাকবে। প্রত্যেকটি পূজা মন্ডপে থাকবে সার্বক্ষণিক সিসিটিভির ব্যবস্থা। পূজার ৫ দিন প্রশাসনের কড়া নজরদাড়িতে থাকবে প্রত্যেকটি পূজা মন্ডপ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

গলাচিপায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত

গলাচিপায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত

August 22, 2026
বঙ্গোপসাগরে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার

July 15, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist