Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

আচমকা স্কুলে বজ্রপাত; ১২ আহত, আশঙ্কাজনক ৫!

Jahirul Islam by Jahirul Islam
October 11, 2023
আচমকা স্কুলে বজ্রপাত; ১২ আহত, আশঙ্কাজনক ৫!
Share on FacebookShare on Twitter

রাঙ্গাবালী প্রতিনিধিঃ জেলার রাঙ্গাবালীতে হালকা বৃষ্টিতেই আচমকা স্কুলের শ্রেণী কক্ষ ঘেঁষে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষক এবং ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা সকলেই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷
আহত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন দুপুর ২ টা পর্যন্ত অচেতন ছিল বলে জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ। এরা হলো জুইমনি, তানিমা, তাহুরা, কারিমা, আরবি, উন্মেহানি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, দুপুর ১২টার দিকে হালকা বৃষ্টি ছিলো। বৃষ্টির শেষ পর্যায়ে ষষ্ঠ শ্রেণীর ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এইসময় এক শিক্ষক ও ১১ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও পাচজনের জ্ঞান ফেরেনি। তাদের অবস্থা আশঙ্কাজনক বলছেন স্থানীয় ডাক্তাররা। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন হতে পারে। আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একজন চিকিৎসক পাঠানো হয়েছে। অচেতন পাঁচজনসহ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.জুনায়েত হোসেন লেলিল জানান, অজ্ঞান শিক্ষার্থীদের যথাসাধ্য চিকিৎসা দেয়া হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পটুয়াখালীতে নানান কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

পটুয়াখালীতে নানান কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

August 15, 2026
কলাপাড়ায় চার সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় চার সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

November 12, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist