দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. রিয়াজ হোসেনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির নবনির্বাচিত সভাপতি মো. রিয়াজ হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও আলপথ গ্রুপের চেয়ারম্যান তৌকির আহমেদ সাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. সিদ্দিকুর রহমান বাবলু, দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাহাদাত হোসেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা হারুন অর রশিদের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আজিজ আহমেদ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মো. এবাদুল হক, মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, বশির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম ইউছুফ আলী, বশির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষে আফিয়াত জাহান রিমি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত সভাপতি মো. রিয়াজ হোসেন বিদ্যালয়ে আগমন করে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দুটি ফলজ গাছের চারা রোপণ করেন।







