Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

কুয়াকাটায় দুই দিনব্যাপী সুপণ্য শুটকি মেলা

Jahirul Islam by Jahirul Islam
October 13, 2023
কুয়াকাটায় দুই দিনব্যাপী সুপণ্য শুটকি মেলা
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধিঃ বাংলাদেশের দক্ষিনাঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে নিরাপদ শুটকি উৎপাদনকারী উদ্যেক্তা তৈরি ও প্রসারের ব্যবস্থা গ্রহনের জন্য স্বেচ্ছাসেবি সংগঠন সংগ্রামের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো কুয়াকাটা সমুদ্র সৈকতে এসইপি ও শুটকি প্রকল্পের উদ্দোক্তাদের নিয়ে এসইপি – সুপণ্য মেলা -২০২৩ শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কুয়াকাটা সৈকতে এ মেলাটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, সংগ্রামের সিনিয়র পরিচালক মো. ইউসুফ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা শুটকি মার্কেটের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদসহপ্রমূখ।
মলা উপলক্ষে কুয়াকাটার শতাধিক ব্যবসায়ীরা তাদের উৎপাদিত শুটকির পশরা সাজিয়েছেন । নানা প্রজাতির শুটকি তারা নিয়ে আসছেন। এসব শুটকির মধ্যে রয়েছে লইট্টা, বোল,ইলিশ,চিংড়ি, সোনা পাতা,ছুরি,সুরমা,মলা, ফাইস্যা,বাঁশ পাতা,চ্যাপা,কাচকিসহ নানা প্রজাতির শুটকি মাছ।
শুটকি ব্যবসায়ীরা বলেন, কুয়াকাটার শুটকি নিরাপদ ও প্রাকৃতিক উপায় তৈরি করা হয় এটা সবার মাঝে জানান দিতে এ আয়োজনটি সুন্দর হয়েছে। সারা বছর এখানকার শুটকির চাহিদা থাকে। এই আয়োজনের মধ্যে দিয়ে শুটকির গুণাবলি জানতে পারবে সবাই।
মলায় আশা পর্যটক মো.নজরুল ইসলাম বলেন, আমরা মেলায় থেকে কম টাকায় শুটকি ক্রয় করেছি। এর আগেও আমি কুয়াকাটার শুটকি খেয়েছি এখানকার শুটকি অনেকটাই বিশমুক্ত।
সংগ্রামের সিনিয়র পরিচালক মো. ইউসুফ বলেন, আমরা দুই বছর ধরে বিশমুক্ত শুটকি উৎপাদন করার পদ্ধতি শিখানোর চেষ্টা করছি। এই মেলার মাধ্যমে বিশমুক্ত শুটকি লোকজন ক্রয় করতে পারবে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আয়োজনকারীদের অশেষ ধন্যবাদ। স্থানীয় পণ্যের গুণাবলী ও বিশমুক্ত শুটকি উৎপাদন করার ফলে মানুষের মাঝে চাহিদা বাড়ছে। এটা বজায় থাকুক। তিনি আরো বলেন শুটকি যেন বিশ্বের দরবারে পৌঁছে যায়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পটুয়াখালীতে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

পটুয়াখালীতে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

July 4, 2026
কুয়াকাটায় আ. লীগ নেতার বিরুদ্ধে জমি ও সাবেক বিএনপি অফিস দখলের অভিযোগ

কুয়াকাটায় আ. লীগ নেতার বিরুদ্ধে জমি ও সাবেক বিএনপি অফিস দখলের অভিযোগ

July 31, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist