Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home Uncategorized

কলাপাড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

Jahirul Islam by Jahirul Islam
October 13, 2023
কলাপাড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় খেপুপাড়া নেছারুদ্দিন ফাযিল মাদ্রাসার গাড়ী নেই, তবুও তেল খরচ বাবদ প্রতিষ্ঠান থেকে নিয়মিত টাকা নেন অধ্যক্ষ। এছাড়া ক্যাশ বহিতে গড়মিল, ইবতেদায়ী থেকে ফাযিল পরীক্ষার প্রবেশপত্র বিতরনে অর্থ আদায় করে লোপাট, প্রতিষ্ঠানের মোটা অংকের অর্থ হস্তমজুদ, উপবৃত্তির টাকা বিতরনে নয়-ছয়সহ অধ্যক্ষের নানা অনিয়ম-দুর্নীতি ফাঁসের পর দীর্ঘদিনেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ফলে অধ্যক্ষ মো. নাছির উদ্দিন হাওলাদার প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত অবৈধভাবে অর্থ হাতিয়ে বিত্ত বৈভব গড়ে তুলেছেন। অধ্যক্ষের এ দুর্নীতি-অনিয়ম রোধে যেন কোন দায় নেই মাদ্রাসা পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
তথ্য সূত্রে জানা যায়, কলাপাড়া পৌর শহরের আরবি শিক্ষায় আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া নেছারুদ্দিন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে মো. নাছির উদ্দিন হাওলাদার ১ ডিসেম্বর ২০১৯ যোগদানের পর থেকেই নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচিত হয়ে ওঠেন তিনি। ফাঁস হয় তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ। এতে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তার যোগদানের পর থেকে সকল আর্থিক বিষয়ে নিরীক্ষার নির্দেশ দেন। ফলে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে আদায়কৃত অর্থ, সরকারী-বেসরকারী দাতা সংস্থা, ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠানের বরাদ্দ ও উপবৃত্তির অর্থ নিয়ে অধ্যক্ষের কেলেংকারী ফাঁস হয়ে পড়ে।
বৃহস্পতিার সরেজমিনে গিয়ে জানা যায়, খেপুপাড়া নেছারুদ্দিন ফাযিল মাদ্রাসার গনিত বিভাগের সহকারী অধ্যাপক ও ১ম, ২য় নিরীক্ষা কমিটির আহবায়ক মো. আলিমুজ্জামান জানান, অধ্যক্ষের যোগদানের পর থেকে মাদ্রাসার আর্থিক বিষয়ের নিরীক্ষায় অনেক মোটা অংকের অনিয়ম পাওয়া গেছে, এরপর ২৮ জুলাই ২০২২ তারিখে পুন:নিরীক্ষার নির্দেশ দেয়া হয়। যা প্রতিবেদনে উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে দাখিলের পর অধ্যক্ষ পুন:নিরীক্ষার আবেদন করেন। এতে পুন:রায় নিরীক্ষা করেও একই সমস্যা পেয়েছি। যা তালিকা করে জমা দেয়া হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন জমা পড়ার পর পুন:নিরীক্ষার আবেদন করেন আলোচিত মাদ্রাসা অধ্যক্ষ। এরপর কর্তৃপক্ষ বর্তমান বছর পর্যন্ত প্রতিষ্ঠানের আর্থিক বিষয়ের নিরীক্ষার জন্য অভিভাবক সদস্য গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে আহবায়ক করে নিরীক্ষা কমিটি গঠন করেন, যারা নিরীক্ষা কার্যক্রম শুরু করেছে। এছাড়াও প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদীর পক্ষে অবস্থান নিয়ে নিজের ফেসবুক আইডিতে পোষ্ট দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন মাদ্রাসা অধ্যক্ষ মো: নাছির উদ্দিন। এ নিয়ে সমালোচনা শুরু হলে তিনি ভুল স্বীকার করে পোষ্টটি সরিয়ে নেন।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ও নিরীক্ষা কমিটির আহবায়ক গাজী আব্বাস উদ্দিন বাচ্চু বলেন, তদন্তে অধ্যক্ষের আর্থিক অনিয়মের বিষয়টি ধরা পড়েছে। যার জন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন দাখিল করবো।
খেপুপাড়া নেছারুদ্দিন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নাছির উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মাদ্রাসার আর্থিক হিসাব-নিকাশ দেখার জন্য ফিনান্সিয়াল কমিটি আছে, তারা সবকিছু দেখেন। মাদ্রাসার কোন গাড়ী না থাকলেও মাদ্রাসার কাজে আমার মোটরসাইকেলটি ব্যবহার হলে তেল খরচ নেই। এছাড়া প্রয়াত দেলোয়ার হোসেন সাইদীকে নিয়ে বিষয়টি মাদ্রাসা মটিংয়ে নিস্পত্তি হয়েছে।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারেক হাওলাদার বলেন, আমি দায়িত্ব গ্রহনের পূর্বেই নিরীক্ষা কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। আমার কাছে এখনও প্রতিবেদন জমা দেয়া হয়নি। মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে যথোপযুক্ত প্রমানসহ আর্থিক অনিয়ম পাওয়া গেলে বিধি ও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

July 26, 2026
স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে

স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে

July 30, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist