Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home খেলাধুলা

ফুটবল টুর্নামেন্ট এ ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগ

Jahirul Islam by Jahirul Islam
October 16, 2023
ফুটবল টুর্নামেন্ট এ ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগ
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: পটুয়াখালী জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব -১৭) পর্যায়ের খেলায় নানা রকম অব্যবস্থাপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে ১৬ অক্টোবর সোমবার সকাল দশটায় ডিসি স্কয়ার মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক র্সাবিক শেখ আবদুল্লাহ সাদিদ এর সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল আহসান।
বিভিন্ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের বক্তব্য মতে, যে মাঠে খেলা হচ্ছে সে মাঠ ফুটবল খেলার জন্য সম্পুর্ন অনুপোযোগী। তারা আরো অভিযোগ করেন মাঠে বড়ো বড়ো ঘাস রয়েছে ও বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত রয়েছে, এছাড়াও কাঁদা মক্ত স্যাঁতস্যাঁতে অবস্থা বিরাজ করছে। এতে করে তাদের স্বাভাবিক খেলা প্রদর্শন করা সম্ভব হচ্ছে না। এতো গেল মাঠের অবস্থা
দুমকি উপজেলার টিম ম্যানেজার বলেন, প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে ছেলে মেয়েরা মাঠে খেলা প্রদর্শন করছেন। অথচ মাঠে তাদের জন্য নেই কোন পানি পানের ব্যবস্থা। এমনকি কেউ যদি অহত অথবা দূর্ঘটনার শিকার হয় তাহলে নেই কেন ডাক্তার বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। এছাড়াও মেয়েদের পোশাক পরিবর্তন করার জন্য ও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এছাড়াও সকল দলকে বুট জুতা পরে খেলার নিয়ম থাকলে ও দেখা যায় একদল বুটজুতো পরে খেলতে নেমেছে আরেক দল বুট ছাড়া মুজা পরে খেলছেন। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ আবদুল্লাহ সাদিদ ক্যামেরার সামনে কোন বক্তব্য দিতে রাজি নন।তিনি মৌখিক ভাবে বলেন জেলা ক্রীড়া কর্মকর্তা কে এপ্প ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া আছে। তিনি কেন করলেন আমি তার সাথে যোগাযোগ করে দেখছি।
জেলা ক্রীড়া কর্মকর্তা সাপাতুল ইসলাম বলেন, খেলোয়াড়েরা যে অভিযোগ তুলেছে সেটা সম্পুর্ন মিথ্যা। ক্রিয়া কমিটির সিন্ধান্ত মতেই এই খেলার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলার ৮ টি উপজেলা ও পটুয়াখালী পৌরসভা সহ মোট ৯ টি দল অংশ গ্রহণ করেন। আগামী ১৯ অক্টোবর খেলা শেষ হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দশমিনায় জি-৯ কলা চাষে বিপ্লব, কৃষকের মুখে সাফল্যের হাসি

দশমিনায় জি-৯ কলা চাষে বিপ্লব, কৃষকের মুখে সাফল্যের হাসি

July 24, 2026
গলাচিপায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন

গলাচিপায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন

July 21, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist