কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি), যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, সদস্য সচিব নুরে এলাহী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন সিকদার, হুমায়ূন কবির জুয়েল শিকদার, মো. শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আজিম তালুকদার, সদস্য মো. আসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সালাউদ্দিন ও রেহান উদ্দিন রেহান।
এ সময় কলাপাড়া উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।







