Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

উপন্যাস ‘পথের শেষে শেষ দেখা’ মোড়ক উন্মোচন

Jahirul Islam by Jahirul Islam
October 22, 2023
উপন্যাস ‘পথের শেষে শেষ দেখা’ মোড়ক উন্মোচন
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: কথাসাহিত্যিক রুদ্র মুহম্মদ জাহিদুল এর উপন্যাস “পথের শেষে শেষ দেখা” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
কবি এসে আর খান আরিফুর রহমানের সঞ্চালনায় ও কবি আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে শনিবার বিকেলে শহীদ স্মৃতি পাঠাগারে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ, কবি এস এম ফরিদ উদ্দীন এবং কবি গাজী হানিফ, কবি ও কলা সাহিত্যিক গাজী হানিফ, কবি আনিসুর রহমান সহকারী অধ্যাপক হাজী হামিদ উদ্দিন কলেজ,কবি লুতফুল বারি পান্না,কবি রাশেদুল রাশেদ প্রভাষক আব্দুল হাই ডিগ্রি কলেজ। এছাড়াও শহীদ স্মৃতি পাঠাগার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন
উপন্যাস ‘পথের শেষে শেষ দেখা’ এর লেখক কথাসাহিত্যিক রুদ্র মুহম্মদ জাহিদুল বইটি উৎসর্গ করেছেন পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক জনাব শতাব্দী সুকুল এবং কবি লুতফুল বারি পান্নাকে।
বর্তমান সময়ের বহুল আলোচিত তরুণ লেখক রুদ্র মুহম্মদ জাহিদুল। স্মৃতির চাদরে গল্প লেখা মানুষ। বুকের ভেতর অফুরন্ত গল্পের বসতি। সে সব গল্পেই তুলে ধরেন সমাজের অবহেলিত মানুষের জীবন কাহিনী। সমাজ সেবা তার একমাত্র ইচ্ছে চাওয়া পাওয়া। তিনি মনে করেন তার দ্বারা একটি সমাজ একটি জাতি একটি দেশ সামান্য পরিমাণ উপকৃত হতে পারলে তবে-ই জন্ম স্বার্থক।
লেখালাখির প্রবল আগ্রহ থেকে সাহিত্যের সকল শাখায় বিচরণ করছেন। একের পর এক লিখছেন তুমুল পাঠকপ্রিয় সব উপন্যাস, কাব্যগ্রন্থ। রংধনুটা যখন আমার, মুজিব শতবর্ষ, মজার ছড়া পড়ি তার উল্লেখযোগ্য জনপ্রিয় বই। লেখকের সদ্য প্রকাশিত উপন্যাস পথের শেষে শেষ দেখা উচ্ছ্বাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। উপন্যাসটি তিন বছর সাধনা করে লিখেছেন তিনি। ষষ্ঠ শ্রেণি থেকে লেখালেখির হাতেখড়ি। করোনার করুণ সময়ে উপন্যাসটি রচনা করেছেন । যেখানে উল্লেখ আছে করোনার ভয়ংকর অবস্থায় ব্যাচেলর শিক্ষার্থীদের অবস্থা কতটা কষ্টে কেটেছে। প্রতিকূল পরিবেশকে মোকাবিলা করে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো সহ সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট।
দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা থেকে শুরু করে ভারত, রাশিয়া, ফ্রান্সের বিভিন্ন পত্রিকায় প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে তার লেখা। তার লেখায় ফুটে উঠছে দেশপ্রেম, সমাজের নানা রূপ চিত্র। যা দিনে দিনে পাঠকের মনকে জয় করে নিচ্ছে।
রুদ্র মুহম্মদ জাহিদুল পটুয়াখালী জেলার, রাংগাবালী উপজেলার গাইয়াপাড়া গ্রামে ২৫ সেপ্টেম্বর ২০০০ সালে জন্মগ্রহণ করেন। পিতা খাইরুল ইসলাম টিপু এবং মাতা আফসানা আক্তার হেনেরা। টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বড়বাইশদিয়া মাহবুবুর রহমান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্যায় এগিয়ে যাচ্ছেন।
লেখক, পাঠকের ভালবাসা সহ জিতেছেন বেশ কয়েকটি পুরষ্কার। যার মধ্যে অন্যতম কবি সংসদ বাংলাদেশ সাহিত্য পুরষ্কার ২০২০। জসীম উদ্দিন সাহিত্য পুরষ্কার ২০২৩ এবং জীবনানন্দ দাশ সাহিত্য পুরষ্কার ২০২৩। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে রামনাবাদ ও আগুনমুখা নদী। নদীর স্রোতের মতোই ভালবাসার অজস্র স্রোত বয়ে যায় গরীব দুঃখী হত দরিদ্র মানুষ গুলোর জন্য। লেখালেখি তার জীবনকে বাঁচিয়ে রেখেছে লিখে যেতে চান জীবনের শেষ বেলা পর্যন্ত। উপহার দিতে চান সাহিত্যের নতুন অধ্যায়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

July 29, 2026
কলাপাড়ায় পরিবারের সাথে রাগ করে ঘরছাড়া শিশু নাহিদ ৪৮ ঘণ্টা পর উদ্ধার

কলাপাড়ায় পরিবারের সাথে রাগ করে ঘরছাড়া শিশু নাহিদ ৪৮ ঘণ্টা পর উদ্ধার

August 27, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist