Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

ঢাকায় ছুটছেন আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা

পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচনের তফসিল;

Jahirul Islam by Jahirul Islam
October 25, 2023
ঢাকায় ছুটছেন আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ গত ২১ অক্টোবর সকাল ৬ টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যু বরন করেন পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এড. শাহজাহান মিয়া। এর পরদিন সংসদ সচিবালয় পটুয়াখালী-১ আসন কে শূন্য ঘোষণা করে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গির আলম স্বাক্ষরিত তফসিল অনুয়ায়ী আগামী ১লা নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ২ নভেম্বর মনোনয়ন পত্র বাছাই, ৯ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দ করার তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ২৬ নভেম্বর পটুয়াখালী ১ আসনে উপ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার পরই পাল্টে যায় জেলার রাজনৈতিক প্রেক্ষাপট। বিশেষ করে দূর্গাপূজাকে কেন্দ্র করে পটুয়খালী ১ আসনের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় অবস্থান করলেও উপ নির্বাচনের খবরে সকল প্রার্থীরাই ঢাকায় ছুটছেন।
খোঁজ খবর নিয়ে জানাযায়, সোমবার রাতে ঢাকায় গেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা ও পৌরসভা চেয়ারম্যান এড. সুলতান আহম্মেদ মৃধা। এর আগে সোমবার বিকেলে ঢাকায় ফিরে গেছেন সাবেক ছাত্রলীগ নেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য আলী আশরাফ।
এদিকে পিতার আসন থেকে নির্বাচনে অংশ নিতে মা কে নিয়ে মঙ্গলবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে গেছেন পটুয়াখালী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এবং শাহজাহান মিয়ার মেঝ পুত্র এড. তারিকুজ্জামান মনি।
মঙ্গলবার বিকেলে পটুয়াখালী থেকে ঢাকায় ফিরে গেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন। মঙ্গলবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওহনা করে গেছেন দুমকি উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক এড.হারুন অর রশিদ হাওলাদার। মঙ্গলবার রাতে ঢাকায় গেছেন পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. গোলাম সরোয়ার। মঙ্গলবার বিকেলে পটুয়াখালী থেকে ঢাকায় গেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য রাজীব পারভেজ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

সংবাদপত্রের কালো আইন সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদপত্রের কালো আইন সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

July 18, 2026
বাউফলে সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণ

বাউফলে সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণ

November 7, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist