Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

পল্টনে বিএনপির সমাবেশে রাঙ্গাবালীর যুবলীগ নেতা; সমালোচনার ঝড়

Jahirul Islam by Jahirul Islam
October 28, 2023
পল্টনে বিএনপির সমাবেশে রাঙ্গাবালীর যুবলীগ নেতা; সমালোচনার ঝড়
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ বিএনপির নয়াপল্টনের মহা সমাবেশস্থলে বেসরকারি টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত একটি ফুটেজে পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি পদ প্রত্যাশী জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুলের উপস্থিত থাকা নিয়ে চলছে ধুম সমালোচনা।
শনিবার (২৮ অক্টোবর) বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি মহাসমাবেশের ঘোষণা দেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (২৭ অক্টোবর) মহাসমাবেশস্থল নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গতকাল রাত থেকে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
আর সেখানেই যুবলীগ নেতা মশিউর রহমান শিমুলকে মোবাইল দিয়ে বিএনপি নেতাদের স্লোগান সম্মেলিত কর্মসূচি ভিডিও করতে দেখা যায়। এমন একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটি ছড়িয়ে পড়ছে ভাইরাল হয়েছে। আর নিয়ে পটুয়াখালী জেলা জুড়েছে চলছে তুমুল আলোচনা সমালোচনা।
জানা গেছে, মশিউর রহমান শিমুল পটুয়াাখালী জেলা পরিষদের বর্তমান সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে সভাপতি পদ প্রত্যাশী।
তবে তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তার পরিবার বিএনপি রাজনীতিতে সক্রিয়। তার বাবা মো. নাসির হাওলাদার অবিভক্ত গলাচিপা থানা শাখার আওতাধীন রাঙ্গাবালী ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব ছিলেন। এদিকে নায়পল্টনে বিএনপি মহাসমাবেশে যোগ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন, যুবলীগ ও আওয়ামীলীগের নেতারা।
এ বিষয় রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি পদ প্রত্যাশী মশিউর রহমান শিমুল বলেন,’ নয়াপল্টন ইসলামীয়া হাসপাতালে আমার নানী অসুস্থ তাকে দেখতে গেছিলাম। আসার সময়ে সড়কে দেখি বিএনপি নেতা কর্মীরা আওয়ামীলীগের বিরুদ্ধে বাজে স্লোগান দিচ্ছে। সেটি ভিডিও করেছি, তবে আমি সমাবেশে যোগ দেইনি।’
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড.সৈয়দ মো. সোহেল বলেন,‘ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যেহেতু বর্তমানে রাঙ্গাবালীতে কোনো কমিটি নেই। সে ( শিমুল) যদি বিএনপি মহাসমাবেশে গিয়ে থাকে তাহলে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করে পদ দেওয়ার ক্ষেত্রে তার বিষয়টি উত্থাপন করা হবে।’
এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান বলেন,‘ ভিডিওটি আমিও দেখেছ, খুবই দুঃখজনক। একসময় তার বাবাও যুবদল করতো এবং তার পরিবার ও বিএনপির সাথে সম্পৃক্ত। তবে সে যুবলীগ করে কখনো যেতে পারে না। বিষয়টি আমাদের দলীয় সভায় আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বিচ্ছিন্ন রাঙ্গাবালীর সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে সি-ট্রাক চালুর সিদ্ধান্ত

বিচ্ছিন্ন রাঙ্গাবালীর সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে সি-ট্রাক চালুর সিদ্ধান্ত

October 17, 2023
দুমকিতে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দুমকিতে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 11, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist