Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

বাউফলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ; বিএনপি ছিলো নিষ্ক্রিয়

Jahirul Islam by Jahirul Islam
October 29, 2023
বাউফলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ; বিএনপি ছিলো নিষ্ক্রিয়
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি: কেন্দ্রীয় নির্দেশনা মেনে বিএনপি জামাতের নৈরাজ্যর প্রতিবাদে পটুয়াখালীর বাউফল পৌর শহরে হুশিয়ারি মিছিল এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বাউফল প্রেসক্লাব রোডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই সমাবেশের আয়োজন করেন। এরআগে বিএনপি জামাতের বিরুদ্ধে একটি হুশিয়ারি মিছিল করে তারা। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য এস এম ইউসুফ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আব্দুল লতিফ খান বাবুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিপন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও কাউন্সিলর ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ রানা প্রমুখ। বক্তারা দলীয় সকল নেতা-কর্মীদের আজ সারাদিন শহরের প্রধান প্রধান স্থানে অবস্থান নেয়ার নির্দেশ দেন। বক্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। বিএনপি-জামাত মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। বাংলাদেশের মানুষ ভালো থাকলে তারা সহ্য করতে পারে না। তারা দেশে জ্বালাও পোড়াও তান্ডব চালিয়ে, মানুষ খুন করে ক্ষমতায় আসতে চায়। তাই দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে সন্ত্রাসীদের হাত থেকে দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে।’ বক্তারা আরো বলেন, ‘পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে বাউফল উপজেলাকে বিএনপি জামাত মুক্ত করে, এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দেবো।’
অন্যদিকে, সারাদেশে বিএনপির হরতালের কর্মসূচি থাকায় উপজেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক উৎকন্ঠা বিরাজ করছে। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে৷ এ সংবাদ লেখা পর্যন্ত (বিকেল ৪.৩০ মিনিট) বিএনপি কোনো ধরনের কর্মসূচির খবর পাওয়া যায়নি। এমনকি বিএনপির কোনো নেতা-কর্মীকেও সড়কে দেখা যায়নি। উপজেলার অভ্যন্তরীণ যানবাহন ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘সম্পূর্ণ শহর আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কলাপাড়ায় যুবদল নেতা গাজী সুমনের উদ্যোগে মসজিদের সংস্কার ও বালু ভরাটের কাজ শুরু

কলাপাড়ায় যুবদল নেতা গাজী সুমনের উদ্যোগে মসজিদের সংস্কার ও বালু ভরাটের কাজ শুরু

July 29, 2026
বাউফলে ডা. নাসির উদ্দিনের দাফন সম্পন্ন

বাউফলে ডা. নাসির উদ্দিনের দাফন সম্পন্ন

July 26, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist