Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

অবরোধ;যাত্রী সংকটে পটুয়াখালী থেকে দূরপাল্লার গণপরিবহণ

Jahirul Islam by Jahirul Islam
October 31, 2023
অবরোধ;যাত্রী সংকটে পটুয়াখালী থেকে দূরপাল্লার গণপরিবহণ
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে পটুয়াখালী থেকে দূরপাল্লার বাস গাড়ি যাত্রী সংকটের কারণে বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রযেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) পটুয়াখালী বাস টার্মিনালে খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানী থেকে দূরপাল্লার গণপরিবহন সকালের দিকে আসলেও, আতঙ্ক এবং যাত্রী সংকটের কারণে সকাল থেকে দূরপাল্লার কোন গণপরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। বাস টার্মিনাল গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ২/১ জন যাত্রী বাস কাউন্টারে গাড়ির জন্য অপেক্ষা করছে। এনা ও শ্যামলী গাড়ির ২টি মাত্র কাউন্টার খোলা রয়েছে।
জব্বার মিয়া বলেন, আমি সকাল থেকে এসে বাস কাউন্টারে অপেক্ষা করছি জরুরিভাবে আমার ঢাকায় যাওয়া দরকার, কিন্তু এখন পর্যন্ত কোন বাসায় নেই তবে একজন বলছে সকাল ১১ টার দিকে গাড়ি পাওয়া যাবে তখন ঢাকা যেতে পারবো।
বিভিন্ন গণপরিবহনের চালক, সুপারভাইজার ও হেল পারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাস টার্মিনালে সকাল থেকে যাত্রী সংখ্যা কম। তাছাড়া অল্প যাত্রী নিয়ে বাস ছাড়লে যে, তেল খরচ হয় তাও ওঠে না, আবার সড়কে যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে নিজের জীবনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার সজিব বলেন, আমাদের গাড়ি নিয়মিত আছে কুয়াকাটা থেকে বিভিন্ন জায়গায় যাবে তবে যাত্রী হলে গাড়ি ছাড়া হবে। রাস্তায় যেমন যাত্রী নেই যাত্রী হলেই আমাদের গাড়ি ছাড়া হবে।
পটুয়াখালী বাস মালিক সমিতির সহ-সভাপতি গোলাম মাওলা দুলু বলেন, পটুয়াখালী থেকে অভ্যন্তরীণ সকল উপজেলার গাড়ি চলাচল শুরু করেছে, এছাড়া পটুয়াখালী থেকে দূরপাল্লার বিভিন্ন জায়গার গাড়ি চলাচল শুরু করিয়াছে। নিরাপত্তা স্বার্থে আমরা মালিক ও শ্রমিকরা বাস টার্মিনালে অবস্থান করছি। পটুয়াখালীতে এখন পর্যন্ত কোন অপৃতিকার ঘটনা ঘটেনি এবং ইনশাল্লাহ ঘটবে ও না। তবে তুলনামূলক যাত্রী সংখ্যা খুবই কম। শুধুই সমস্যা যাত্রী কম।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

ওয়াই মুভস প্রকল্পের ইন্টার জেনারেশনাল ডায়লগ

ওয়াই মুভস প্রকল্পের ইন্টার জেনারেশনাল ডায়লগ

November 20, 2023
দুই বছর অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা!

দুই বছর অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা!

August 26, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist