Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

গ্রামেই তৈরি হচ্ছে মটরসাইকেলের ফাইবার পার্টস

Jahirul Islam by Jahirul Islam
November 1, 2023
গ্রামেই তৈরি হচ্ছে মটরসাইকেলের ফাইবার পার্টস
Share on FacebookShare on Twitter

মোঃ মারুফ ইসলামঃ পটুয়াখালীর প্রত্যন্ত গ্রামে মটর সাইকেলের বিভিন্ন সৌন্দর্য বর্ধন ডেকোরেশন পন্য তৈরীর কারখানা গড়ে তুলেছেন উদ্যোক্তা আলামিন। যেখানে ফাইবার দিয়ে তৈরী করা হয় ৫০ প্রকারেরও বেশি ডেকারেশন পন্য। এসব পন্য বিক্রি করে মাসে আয় করেন দুই থেকে আড়াই লাখ টাকা । সরকারি সহায়তা পেলে ব্যবসার পরিধি বাড়িয়ে শুধু দেশে নয়, পণ্য সামগ্রী রপ্তানি করা হবে বিদেশেও।
পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চর বলইকাঠি গ্রামে দুবাই ফেরত আলামিন ফাইবার দিয়ে আধুনিক মটরসাইকেলের ডেকোরেশনের প্রায় বিভিন্ন ধরনের পন্য তৈরী করে সাড়া ফেলেছে এলাকায়।
নিজ এলাকায় ঝুপরি ঘরে বসেই সামান্য পুজি খাটিয়ে ভাইবার দিয়ে তৈরী করেন মটর সাইকেলের টেঙ্কি, বেলিপেন, নোস, হরিণ উইনসেট, ব্যাক কাভার, ইঞ্জিন গার্ড সহ মোট ৫০ প্রকারের বেশি ডেকারেশনের সামগ্রী ।
উদ্যোক্তা আলামিন জানিয়েছেন দুবাই থেকে দেশে ফিরে বেকার হয়ে পড়েন তিনি। ঢাকাও তেমন কাজ কর্ম পাচ্ছিন না। তাই নিজ জেলা পটুয়াখালী ফিরে আসেন তিনি। পরে ২০২০ সালে নিজ এলাকায় এসে নতুন করে শুরু করেন ব্যবসা। নিজ এলাকায় পরিত্যাক্ত জায়গায় কারখানা করতে পারায় এতে সাশ্রয় হয়েছে দোকান ও বাসা ভাড়া। অন্যদিকে গ্রামেও এখন উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বাড়ি বসেই নির্বিঘেœ পন্য সামগ্রী পাঠাতে পারছেন দেশের বিভিন্ন স্থানে। তার তৈরী সামগ্রী বিক্রি করেন ঢাকা, চট্টগ্রাম ও যশোহরসহ দেশের বিভিন্ন প্রান্তে।
বেকার যুবক সহ পড়াশোনার পাশাপাশি অনেক যুবক পার্ট টাইম কাজ করে আলামিনের এ প্রতিষ্ঠানে এবং এখান থেকে টাকা উপার্জন করে সংসার চালাচ্ছেন এ কারখানায় কাজ করা সহযোগীরা।
ঢাকায় যে কোম্পানীতে এ কাজ শিখেছেন আলামিন, সে কোম্পানি থেকে ইন্টারভিউ দিয়ে বিদেশে গিয়েছিলেন তিনি। করোনা কালিন সময়ে দেশে ফিরে এসে নিজের শেখা মেধা কাজে লাগিয়ে স্বল্প পরিসরে ফাইবার দিয়ে মটোর সাইকেল ডেকোরেশন সামগ্রি তৈরির কারখানা চালু করেন। ফাইবার, রেজিন এবং পাওয়ার অক্সাইডের সমন্বয়ে বিভিন্ন লেয়ার তৈরি করে ডাইসের সাহায্যে মটরসাইকেলের বিভিন্ন ডেকোরেশন পন্য তৈরী করেন আলামিন। কর্মচারীদের বেতন দিয়ে বাড়ি বসেই এখন উদ্যোক্তার মাসে আয় হচ্ছে দুই লাখেরও বেশি টাকা।
তার তৈরি পন্যের ব্যাপক চাহিদা রয়েছে দেশের বিভিন্ন জায়গায়। এখানে কাজ করে এলাকার বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। সরকারি সহযোগি পেলে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ হবে জানান এলাকাবাসী।
এরকম একজন নবাগত উদ্যোক্তাকে সকল ধরনের সহযোগিতার কথা জানালেন পটুয়াখালী বিসিকের ভারপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক মোঃ আলমগীর সিকদার।
সরকারি সহযোগিতা পেলেউদ্যোক্তার কাজের পরিধি বাড়ার সাথে সাথে এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পবিপ্রবির চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করলেন উপাচার্যসহ শীর্ষ কর্তাব্যক্তিরা

পবিপ্রবির চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করলেন উপাচার্যসহ শীর্ষ কর্তাব্যক্তিরা

August 10, 2026
দুমকিতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন

দুমকিতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন

August 2, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist