Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

পবিপ্রবি’র প্রকৌশলীকে হত্যার হুমকি, কম্পিউটার ও টেবিল ভাংচুর

Jahirul Islam by Jahirul Islam
October 15, 2023
পবিপ্রবি’র প্রকৌশলীকে হত্যার হুমকি, কম্পিউটার ও টেবিল ভাংচুর
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুছ শরীফকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় জব্বার শরীফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ওই প্রধান প্রকৌশলী দুমকি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টায় প্রকৌশল বিভাগের কর্মচারী বিমল চন্দ্র শীল অভিযুক্ত জব্বার শরীফের বিরুদ্ধে রেজিস্ট্রার বরাবর একটি অভিযোগ দায়ের করলে সেটি বিভাগীয় প্রধান হিসেবে অগ্রায়ন করেন প্রধান প্রকৌশলী ইউনুছ শরীফ। এতে ক্ষিপ্ত হয়ে সকাল পৌঁনে ১১টায় অভিযুক্ত জব্বার শরীফ বিনা অনুমতিতে প্রধান প্রকৌশলীর কক্ষে প্রবেশ করে পেপার ওয়েট দিয়ে আঘাত করে টেবিলের গ্লাস ও কম্পিউটরের মনিটর ভেঙ্গে ফেলে। এসময় প্রকৌশলী ইউনূছ শরীফকে মারতে উদ্যত হলে অন্যান্য প্রকৌশলীরা এসে তাঁকে রক্ষা করেন। পরে ঘটনাস্থল থেকে বের হয়ে যাওয়ার সময় অভিযুক্ত জব্বার শরীফ উচ্চস্বরে ঐ প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে জানতে অভিযুক্ত জব্বার শরীফের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে খুঁজে পাওয়া যায় নি।
অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানতে চাইলে পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বিষয়টি তিনি জেনেছেন। প্রধান প্রকৌশলীকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদিত

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদিত

August 26, 2026
উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যে আধিক্য, উপকূলে বৃষ্টিপাত অব্যাহত

উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যে আধিক্য, উপকূলে বৃষ্টিপাত অব্যাহত

July 9, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist