Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home আইন-আদালত

কুয়াকাটা পৌর মেয়রকে মারধর; আহত ১০

Jahirul Islam by Jahirul Islam
November 2, 2023
কুয়াকাটা পৌর মেয়রকে মারধর; আহত ১০
Share on FacebookShare on Twitter

কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটায়য় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়ায়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কুয়াকাটা পৌরসভার মেয়র সহ ১০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লার সমর্থকদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করেছে মেয়র আনোয়ার হাওলাদার।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৭ টায় পৌর শহরের কেন্দ্রীয় এসি মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
পৌর মেয়র আনোয়ার হাওলাদার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়ায়কে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লার নেতৃত্বে তার সমর্থকরা এ হামলা চালিয়েছে। এতে আমি সহ তার ১০ জন নেতাকর্মী গুরুত্বর আহত হয়েছে।
তিনি বলেন, হামলা করার সময় বারেক মোল্লা বারংবার আমাকে আওয়ামী লীগের সকল প্রোগ্রাম বর্জন করতে বলেন। কিন্তু আমিতো আওয়ামী লীগের নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ভালো লাগায় আমিসহ আমার সাথের ৩ হাজার মানুষ আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের হাত ধরে আওয়ামী লীগ জোগদান করি। বারেক মোল্লার কথায় আমি কেন দলীয় প্রোগ্রাম বর্জন করবো।
তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মুহিব অবগত আছেন। এছাড়া দক্ষিণ অঞ্চলে সিংহ পুরুষ আবুল হাসনাত আবদুলকে অবগত করবো। দলীয় সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত বলেও জানান তিনি।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের দলের মধ্যে কোন কোন্দল নেই। মেয়রের সঙ্গে কিছু বিতর্কিত লোক ছিলো, তাদের আওয়ামীলীগের মিছিলে না রাখতে বলা হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দস্তাদস্তি করে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবিষয়ে এখনও কোন লিখতে অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকিতে ব্র্যাকের উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

দুমকিতে ব্র্যাকের উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

July 2, 2026
কলাপাড়ায় বসতবাড়ি থেকে ৪ ফুট লম্বা পদ্ম গোখরা উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

কলাপাড়ায় বসতবাড়ি থেকে ৪ ফুট লম্বা পদ্ম গোখরা উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

July 21, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist