Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

সড়ক দুর্ঘটনা ইউপি সদস্য নিহত, আহত-২

Jahirul Islam by Jahirul Islam
November 8, 2023
সড়ক দুর্ঘটনা ইউপি সদস্য নিহত, আহত-২
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য নিহত (মেম্বার) মনিন্দ্র চন্দ্র হাওলাদার (৫৫) নিহত হয়েছেন। বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার সিংবাড়ী মোড়ে বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
একই ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া (৬৪) ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফকির (৩৫) গুরুতর আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের জানা যায়, ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া ও মনিন্দ্র মেম্বার ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেলালের হোটেলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে মোটরসাইকেলে বসা নুরুজ্জামানের সাথে কথা বলছিল। এসময় হঠাৎ বরগুনাগামী একটি ট্রাক (যার নম্বর যশোর-ট-১১-৪৫০৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদেরকে ধাক্কা দিয়ে অপর পাশে বটগাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে-মুচড়ে যায়। এতে চেয়ারম্যান সেলিম মিয়ার বাম পা-হাত ভেঙ্গে যায় এবং মনিন্দ্র মেম্বার ও নূরুজ্জামানের মাথায় গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২ টার দিকে ইউপি সদস্য মনিন্দ্র হাওলাদারের মৃত্যু হয়।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে সাথে সাথে পরিদর্শন করা হয়েছে। ট্র্যাকটি থানায় নিয়ে আসা হয়েছে, এতে দুর্ঘটনায় একজন ইউপি সদস্য নিহত হয়েছে। তবে লিখিত এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

আচমকা স্কুলে বজ্রপাত; ১২ আহত, আশঙ্কাজনক ৫!

আচমকা স্কুলে বজ্রপাত; ১২ আহত, আশঙ্কাজনক ৫!

October 11, 2023
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist