Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

উপকূল দিবস ঘোষণার দাবীতে প্রদীপ প্রজ্বলন ও মানববন্ধন

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে

Jahirul Islam by Jahirul Islam
November 12, 2023
উপকূল দিবস ঘোষণার দাবীতে প্রদীপ প্রজ্বলন ও মানববন্ধন
Share on FacebookShare on Twitter

মারুফ ইসলাম, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী যথাযোগ্য মর্যাদায় ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করেছেন বিভিন্ন সংগঠন। উপকূল দিবস উপলক্ষে জেলা পটুয়াখালীতে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রদীপ প্রজ্বলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচীতে একত্রতা প্রকাশ করে যোগ দিয়েছে যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালী।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উপাধক্ষ্য জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক ও উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের আহবায়ক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা সভাপতি মোতালেব মোল্লা, প্রেসক্লাবের সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সম্পাদক কেএম শাহাদাত হোসেন ও কোষাধ্যক্ষ মহিবুল্লাহ চৌধুরী প্রমুখ।
এছাড়াও পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কেএম জাহিদ হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও সেচ্ছাসেবীরা অংশগ্রহণ করে।
এসময় বক্তারা বলেন, দেশের এত সব দিবস থাকলে, উপকূলের জন্য কেন একটি দিবস থাকবে না। যে ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, তাদের কেন স্মরণে ও উপকূলের সমস্যা সম্ভাবনা আলোচনা এবং উন্নয়নে কেন একটি দিবস হবে না?
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন নতুন ঝুঁকিতে পরছে উপকূলীয় জীবনযাত্রা। অথচ, তাদের নিয়ে দেশী বিদেশি শক্তির কোন মাথা ব্যাথা নেই৷ উপকূলের মানুষের জন্য চিন্তা, ভাবনা গবেষণা করার কেউ নেই। তিনটি পার্বত্য জেলা নিয়ে মন্ত্রণালয় থাকলে, উপকূলের ১৯ জেলা নিয়ে কেন মন্ত্রণালয় গঠন করা হবে না। ১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবী জানানো হয়।
দিবসটি উপলক্ষে ও দাবী বাস্তবায়নের পক্ষে জেলার রাঙ্গাবালীর চরমোন্তাজ, কুয়াকাটা, কলাপাড়াসহ বিভিন্ন উপজেলায় দিনব্যাপী কর্মসূচির পালন করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, সাগর উত্তাল

মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, সাগর উত্তাল

July 6, 2026
স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

August 15, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist