Monday, August 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘ওয়েলফেয়ার ফাউন্ডেশন’

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 21, 2026
পটুয়াখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘ওয়েলফেয়ার ফাউন্ডেশন’

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 0; shaking: 0.000000; highlight: 0; motionR: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0021,0.0000; brp_del_sen: 0.1000,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:08:21 17:46:46; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (13, 0);aec_lux: 284.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 38;zeissColor: bright;

Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে এসএসসি পরীক্ষায় এ+ ও এ গ্রেডপ্রাপ্ত এবং পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত প্রায় এক হাজার কৃতী শিক্ষার্থীকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিনব্যাপী পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে পটুয়াখালী পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে ক্রেস্ট, সনদ ও স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকালে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্তদের এবং দ্বিতীয় পর্বে বিকেলে এসএসসি পরীক্ষায় এ+ ও এ গ্রেড অর্জনকারীদের সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কৃতী শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মু. মাজহারুল ইসলাম, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি মো. শরফুদ্দিন, পটুয়াখালী ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আমান সাদিক প্রমুখ।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং শিক্ষাজীবনে তাদের আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের পদক্ষেপ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনুরাগ বাড়াবে এবং তাদের মধ্যে সুস্থ ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাউফলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

November 27, 2023
গলাচিপার পূজা মন্ডপ পরিদর্শন

গলাচিপার পূজা মন্ডপ পরিদর্শন

October 17, 2023

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist