Monday, August 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

নৌকার প্রার্থী আফজালের আগমনে আনন্দ মিছিল

পটুয়াখালী-১ আসনের

Jahirul Islam by Jahirul Islam
November 28, 2023
নৌকার প্রার্থী আফজালের আগমনে আনন্দ মিছিল
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়াামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। মঙ্গলবার বিকেল ঢাকা থেকে সড়ক পথে পটুয়াখালীতে পৌছলে লেবুখালী পায়রা সেতুসহ বিভিন্ন বাজার ও পয়েন্টে নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বাগত জানায়। মটর শোভাযাত্রার মধ্য দিয়ে হাজার হাজার মানুষ তাকে বরণ করে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের পটুয়াখালী কেন্দ্রীয় প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শেখ রাসেল স্কয়ারে সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
এসময় জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা পরিষদ চেয়ারম্যান এড হাফিজুর রহমানসহ জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
গত রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টা সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রার্থীর নাম ঘোষণা অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে সারাদেশে ৩০০ আসনের মধ্যে ২৯৮ জনের ঘোষনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার পটুয়াখালী -১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৩ জন।
গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকীতে অভিযানে দুই কিশোর আটক

দুমকীতে অভিযানে দুই কিশোর আটক

October 24, 2023
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে গিয়ে গুরুত্বর আহত আইনজীবী

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে গিয়ে গুরুত্বর আহত আইনজীবী

October 29, 2023

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist