Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর

Jahirul Islam by Jahirul Islam
December 20, 2023
পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের ঈগল মার্কার প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
ওই এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন এর ঈগল মার্কার প্রচারের সময় গাড়ি ও মাইক স্থানীয় কয়েকজন যুবক ভাঙচুরের ঘটনা ঘটায় ।
প্রচার মাইকের রিক্সা চালক মো. হাসনাইন বলেন, আমি বেতাগী বাজার দিয়ে নির্বাচনী প্রচার করে ঠাকুরের হাটে আসলে দেখি ওইখানে নৌকার মিছিল হয় তখন আমি তাৎক্ষণিক আমার প্রচার মাইক বন্ধ করি। তখন নৌকার মিছিলের কয়েকজন ভাইয়েরা আমাকে এসে বলে এটা কোন গ্রুপের মাইক প্রচার করস। তখন আমি বলি ঈগল মার্কার। পরে তারা বলে নৌকা ছাড়া কোন প্রার্থীী প্রচার চলবেনা, এসব কথা বলে আমাকে চার-পাঁচজনে এলোপাতাড়িভাবে মারতে থাকে এবং আমার রিক্সা ও মাইক ভেঙ্গে ফেলায়, পরে আমার হাত থেকে আমার এন্ড্রয়েড মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা চলে যাওয়ার পরে ওই গ্রামের স্থানীয় এক চাচার কাছে তাদের নাম জানতে পারি শাহিন ও বর্তমান এমপি সাহেবের সাথে থাকে ছাত্রলীগের জুলহাস। বাকিদের নাম জানতে পারিনায়। পরে আমি দশমিনার যারা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে দায়িত্ব ছিল তাদেরকে বিষয়টি জানাই।
এ বিষয়ে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন বলেন, এরকমের ন্যাক্কারজনক ঘটনা বিষয় উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা পুলিশকে জানাবো। আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমি আহবান জানাচ্ছি যেন পাল্টা কোন প্রতিক্রিয়া না হয় আমরা আইনিভাবে প্রতিরোধ করার চেষ্টা করব।
এ বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ওইখানে আমাদের দুইজন পুলিশ গেছে। এই বিষয়ে আমাদের তদন্ত চলতেছে। আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করবো। আমি এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারকে জানিয়েছি।।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

১৫ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের তফসিল, ভোট নভেম্বরে

১৫ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের তফসিল, ভোট নভেম্বরে

August 25, 2026
মহিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময়

মহিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময়

August 30, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist