Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

কলাপাড়ায় বিএনপি নেতার আওয়ামীলীগে যোগদান

Jahirul Islam by Jahirul Islam
December 29, 2023
কলাপাড়ায় বিএনপি নেতার আওয়ামীলীগে যোগদান
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ রেজাউল করিম রেজা আওয়ামীলীগে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার রাত এগারোটায় আওয়ামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এমপি মহিববুর রহমানের নিজ বাসভবনে তার হাতে ফুল দিয়ে তিনি আওয়ামীলীগে যোগদান করেন। সৈয়দ রেজাউল করিম রেজা সাবেক পাকিস্তান প্রাদেশিক পরিষদের (কলাপাড়া-আমতলী) সাবেক এমপি মৃত সৈয়দ মোহাম্মদ আবুল হাসেম মীরের এর ছেলে। রেজাউল করিম আওয়ামীলীগে যোগদান করায় তাকে স্বাদুবাদ জানিয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সৈয়দ রেজাউল করিম রেজা বলেন, আমার বাবা সাবেক আওয়ামীলীগের এমপি ছিলেন। আমিও একসময় আওয়ামীলীগে ছিলাম। কোন একটা কারনে বিএনপিতে এসেছি। বিএনপি করায় আমাকে কেউ রাজাকার বলে, অনেকে আবার বাজে মন্তব্য করে। এছাড়া আমি বিএনপিতে তেমন মূল্যায়ন পাইনি। যাদেরকে আমি কাজেও রাখিনা তাদেরকে যদি আমার উপরে পদ দেয়। এটা হলো মানুষকে সম্মানের সহিত বেইজ্জতি করা। তাই আমি আবার সাবেক যায়গায় যোগদান করেছি।
তিনি আরও বলেন, এমপি মহিবকে আমার মন থেকে ভালো লাগে। এছাড়া বর্তমান আওয়ামীলীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়া আমি মনে করি ঠিক হয়নি। তাই আওয়ামীলীগ মনোনীত মহিববুর রহমানের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেছি।
কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার জানান, বিএনপি বার বার নির্বাচনে না আসায় নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছে। সৈয়দ রেজাউল করিম রেজা ভাল ছেলে, ভাল ব্যবসায়ী। তাকে আমরা স্বাদুবাদ জানাই।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার জানান, তার পরিবারের সবাই আওয়ামীলীগ। এছাড়া তার কর্মকান্ড আগে থেকেই ছিলোনা। সে মুখে মুখে বিএনপি করতো। তারপরও তাকে বিএনপিতে রাখার জন্য যুগ্ন সাধারন সম্পাদক পদ দেয়া হয়েছিলো। কিন্তু সে পদ পেয়েও তার ফেসবুক আইডিতে বিএনপিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। আমরা তাকে বহিষ্কার করবো।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে টানা ৫ দিনের বৃষ্টিপাতে জনজীবনে ভোগান্তি

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে টানা ৫ দিনের বৃষ্টিপাতে জনজীবনে ভোগান্তি

July 8, 2026
কলাপাড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কলাপাড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

October 13, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist