Sunday, August 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

নতুন রিকশা পেয়ে মহাখুশি বাউফলের বারেক ফকির

Jahirul Islam by Jahirul Islam
January 2, 2024
নতুন রিকশা পেয়ে মহাখুশি বাউফলের বারেক ফকির
Share on FacebookShare on Twitter

খলিলুর রহমান, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের বৃদ্ধ বারেক ফকির (৭০) দেড় মাস আগে উপজেলা পরিষদ জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখেন তার উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত রিকশাটি নেই। রিকশাটি চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েন তিনি। অভাব অনটনের সংসারে না খেয়ে থাকার উপক্রম তৈরি হয় তার। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে দিনযাপণ শুরু করেন। দাদার উপর নির্ভরশীল বারেক ফকিরের একমাত্র নাতি বেল্লালের লেখাপড়াও অনিশ্চিত হয়ে পড়ে। এ খবর পেয়ে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী সাহায্যর হাত বাড়িয়ে দেন। ভিক্ষুক পূণর্বাসন কর্মসূচীর আওতায় বারেক ফকিরকে একটি নতুন রিকশা দেয়ার সিদ্ধান্ত নেন তিনি।
মঙ্গলবার সেই রিকশাটি বারেক ফকিরের হাতে তুলে দেন ইউএনও মো. বশির গাজী। নতুন রিকশা পেয়ে মহাখুশি বারেক ফকির। এ সময় বারেক ফকির বলেন, আমার একমাত্র ছেলে দীর্ঘদিন থেকে কোনো খোঁজখবর রাখে না। আমি এই বৃদ্ধ বয়সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। একমাত্র নাতিকে আমি নিজের খরচায় মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াচ্ছি। প্রতিদিন রিকশা চালিয়ে যে রোজগার করি তাতেই কোনো রকম সংসার চলে যায়। এরই মধ্যে মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পর রিকশাটি চুরি হয়ে যায়। এরপর আমার সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার পর তিনি সবকিছু জেনে আমাকে একটি নতুন ব্যাটারী চালিত রিকশা দিয়েছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী স্যারের কাছে আমি কৃতজ্ঞ।
মঙ্গলবার রিকশা প্রদানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও বাউফল থানার ওসি শোনিত কুমার গাইন প্রমুখ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

​পবিপ্রবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও বায়োইকোনমি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

​পবিপ্রবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও বায়োইকোনমি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

July 16, 2026
​দুই দফা দাবিতে পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

​দুই দফা দাবিতে পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

July 14, 2026

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist