Saturday, October 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দশমিনায় ৫৮ বছরের ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 21, 2026
দশমিনায় ৫৮ বছরের ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ৫৮তম শারদীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) দশমিনা উপজেলার পূর্ব লক্ষ্মীপুর এলাকার নিবারণ কবিরাজ বাড়ির দিঘিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দীর্ঘ ৫৮ বছর ধরে প্রতিবছর বিজয়া দশমীর দিনে স্থানীয়ভাবে লোকজ সংস্কৃতির অংশ হিসেবে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়ে আসছে। এ বছর প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নেয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বাইচে বিজয়ী দলগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেন মাহাবুল মাঝির দল, দ্বিতীয় হাসেম মাঝির দল ও তৃতীয় স্থান অধিকার করেন মনোরঞ্জন মাঝির দল। প্রতিযোগিতা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী তিনটি দলকে আকর্ষণীয় পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর (ফ্রিজ) প্রদান করা হয়।

গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য উপভোগ করতে দশমিনা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধলক্ষাধিক দর্শনার্থী নিবারণ কবিরাজ বাড়ির দিঘি প্রাঙ্গণে সমবেত হন। দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসে পুরো এলাকা এক মুখরিত উৎসবের নগরীতে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দশমিনা থানার ওসি মোঃ আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ শাহ আলম শানু, গনঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মিজান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার প্রমূখ।

আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, স্থানীয় ক্রীড়া ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রতিবছরের মতো ভবিষ্যতেও এই বাইচের আয়োজন ধারাবাহিকভাব বজায় রাখা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় গাঁজা ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

কলাপাড়ায় গাঁজা ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

September 11, 2026
কুয়াকাটায় এমপি মুহিবের সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক লিফলেট বিতরণ

কুয়াকাটায় এমপি মুহিবের সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক লিফলেট বিতরণ

September 22, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist