Tuesday, August 18, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

যারা অন্যের ভোট দেয়, তারা ডাকাত; ইসি হাবিব

ইভিএমে কোন অনিয়মের সুযোগ নেই, শতভাগ স্বচ্ছ

Jahirul Islam by Jahirul Islam
March 4, 2024
যারা অন্যের ভোট দেয়, তারা ডাকাত; ইসি হাবিব
Share on FacebookShare on Twitter

    সিনিয়র স্টাফ রির্পোটারঃ নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আহসান হাবিব খান বলেছেন, ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক, পেশি শক্তি ব্যবহার ছাড়া ইভিএম কোন অনিয়মের সুযোগ নেই। এসময় পেশি শক্তি প্রতিহত করতে হলে, স্ব স্ব প্রার্থীর পক্ষে সাহসী যোগ্য ও বিশস্ত পুলিং এজেন্ট নিয়োগ করতে হবে। প্রার্থীর পোলিং এজেন্টরাই ইভিএম এ পেশি শক্তির ব্যবহার প্রতিহত করতে পারে। তারাই হল প্রার্থীর ওয়াচম্যান ও গার্ড।
    কমিশনার আরও বলেন, যারা বুথে ঢুকে অন্যের ভোট দেয়, তারা ডাকাত। আমি আগেও এদের ডাকাত বলেছি। এদের প্রতিহত করতেই হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে করা নির্দেশনা দেওয়া আছে, এরকম কেউ করলে, কোন ছাড় নয়। এসময় তিনি বলেন, আমরা সাংবাদিকদের জন্য আইন করেছি। তাদের কেউ আঘাত করলে বা ক্যামেরাসহ কোন সরঞ্জামাদী নষ্ট করলে, তাকে সর্বোচ্চ সাত বছরের জেলের বিধান রাখা হয়েছে। এটা কেউ করেনি।
    তিনি আরও বলেন, পৌরসভা নির্বাচনে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, নির্বাহী ম্যজিস্ট্রেট, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রার্থী ও ভোট গ্রহণ কর্মকর্তাদের একটিই বার্তা দিয়েছি, অবাধ সুষ্ঠু নিরেপক্ষ নির্বাচন, কোন প্রকার অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণই যাকে খুশি তাকে ভোট দিয়ে, নিজের পছন্দমত নেতা বা প্রতিনিধি নির্বাচন করবে।
    পটুয়াখালী পৌরসভা নির্বাচন উপলক্ষে পটুয়াখালীতে ভোট গ্রহণ কমকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ব্রিফিং এবং প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তিন দফা ব্রিফিং ও মতবিনিময় সভা শেষে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
    এসময়
    এর আগে রোববার দুপুরে তিনি পটুয়াখালী সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষে তাকে ফুলেল শুভেচছা ও গার্ড অব অর্নার প্রদান করা হয়।
    ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহামাদ মাইনুল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সভাপতি আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
    গতাকল সকালে তিনি বরগুনার আমতলী পৌরসভার নির্বাচন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগাযোগের লক্ষে পটুয়াখালী ত্যাগ করেন।
    ###

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পবিপ্রবিতে ৬ তলা নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

পবিপ্রবিতে ৬ তলা নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

July 30, 2026
বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

July 26, 2026

Trending.

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার

July 25, 2026
দুমকিতে ১৬১০ পিস ইয়াবাসহ শরীয়তপুরের যুবক গ্রেপ্তার

দুমকিতে ১৬১০ পিস ইয়াবাসহ শরীয়তপুরের যুবক গ্রেপ্তার

August 10, 2026
জানুন, কোন বোর্ডে পাসের হার কত

জানুন, কোন বোর্ডে পাসের হার কত

August 10, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist