Friday, October 30, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

নিষেধাজ্ঞার মধ্যেও ফোনে অর্ডার দিলেই মিলছে ইলিশ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 22, 2026
নিষেধাজ্ঞার মধ্যেও ফোনে অর্ডার দিলেই মিলছে ইলিশ
Share on FacebookShare on Twitter

সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর গলাচিপায় চলছে অবৈধভাবে ইলিশ শিকার ও জমজমাট কেনাবেচা। প্রশাসনের নজরদারি এড়াতে ব্যবসায়ীরা বেছে নিয়েছেন অভিনব কৌশল; প্রকাশ্যে হাট-বাজার বন্ধ থাকলেও একটি ফোন কল পেলেই নির্দিষ্ট স্থানে পৌঁছে যাচ্ছে কাঙ্ক্ষিত ইলিশ।

অনুসন্ধানে জানা যায়, ক্রেতার পরিচয় শতভাগ নিশ্চিত না হয়ে সিন্ডিকেটের সদস্যরা মাছ বিক্রি করেন না। অপরিচিত নম্বর বা সন্দেহভাজন ব্যক্তির ক্ষেত্রে কঠোর সতর্কতা অবলম্বন করা হয়। উপজেলার অন্তত ১০ থেকে ১৫টি পয়েন্টে প্রভাবশালী দালাল ও নির্দিষ্ট ক্রেতাদের মাধ্যমে এই অবৈধ বাণিজ্য চলছে। এমনকি নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার্থে ইলিশ ধরা বা বিক্রির স্পটে মোবাইল ফোন ব্যবহারের ওপরও কড়া নিষেধাজ্ঞা রয়েছে সিন্ডিকেটের। চক্রটির ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না।

এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হতে হচ্ছে বাধার। সম্প্রতি চরবিশ্বাসের নোমোর স্লুইস এলাকায় অভিযান চালাতে গেলে অসাধু জেলেদের পক্ষ থেকে প্রশাসনের ট্রলারকে ধাওয়া করার মতো চাঞ্চল্যকর ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ক্রেতা সেজে চরবিশ্বাস ইউনিয়নের জেলে মো. মন্নান ও মো. মিজানকে ফোন করা হলে তারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেন এবং ইলিশের সাইজ অনুযায়ী দাম জানান। তবে সরাসরি মাছ হাতে না দিয়ে চরকাজলের একটি নির্ধারিত ওয়ার্কশপে টাকা জমা দিলে সেখানে চাহিদামতো ইলিশ পৌঁছে দেওয়ার শর্ত দেন তারা।

অনুসন্ধানে জানা যায়, চরকাজল ইউনিয়নের লঞ্চঘাট, চরশিবা লঞ্চঘাট ও বড় শিবা; চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি, জিমতলা, নোমোর স্লুইসগেট, আমড়াগাছিয়া, চরবাংলা খেয়াঘাট, চরবাংলা এবং রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী এলাকায় এই অবৈধ চক্র সবচেয়ে বেশি সক্রিয়।

গলাচিপা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত ১১ দিনে গলাচিপায় ৩৪টি যৌথ অভিযান পরিচালনা করে ২৮৫ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। একই সময়ে ২৩ লাখ ৬২০ টাকা বাজারমূল্যের প্রায় ১ লাখ ৫৭৫ মেট্রিক টন অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়। এছাড়া ১২টি মামলায় ৬ জন জেলেকে সাজা প্রদান এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মৎস্য বিভাগ ও সরকারের বিভিন্ন সমন্বিত বাহিনীর মাধ্যমে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকা হওয়ায় দ্রুত পৌঁছানো কঠিন হলেও প্রতিটি স্থানেই প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দশমিনায় ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে নারী জেলেদের মাছ শিকার

দশমিনায় ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে নারী জেলেদের মাছ শিকার

October 14, 2026
দুমকিতে নির্যাতনের ভয়ে মাদ্রাসা ছাত্রীর পলায়নের অভিযোগ, ২২ দিনে পরে মিললো সন্ধান

দুমকিতে নির্যাতনের ভয়ে মাদ্রাসা ছাত্রীর পলায়নের অভিযোগ, ২২ দিনে পরে মিললো সন্ধান

July 10, 2026

Trending.

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

October 27, 2026
কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist