Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে সড়ক সংস্কারের উদ্বোধন ও নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন ড. শফিকুল ইসলাম

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 3, 2026
বাউফলে সড়ক সংস্কারের উদ্বোধন ও নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন ড. শফিকুল ইসলাম
Share on FacebookShare on Twitter

মোঃ খলিলুর রহমান, বাউফল: পটুয়াখালীর বাউফলের নাজিরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন সড়ক সংস্কারের উদ্বোধন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় নাজিরপুরের নিমদি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নদীভাঙন নিয়ে আমরা জাতীয় নির্বাচনের আগেও কাজ করেছি। ইন্টেরিম সরকারের আমলে তৎকালীন সংশ্লিষ্ট উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানের সঙ্গে কয়েক দফা বৈঠক করার পরে জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করেছিলাম। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে আমি বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এনি মহোদয়ের সঙ্গে নদীভাঙন নিয়ে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, শিগগিরই নদীভাঙন নিয়ে তিনি বাউফলবাসীর সহায়তায় এগিয়ে আসবেন।”

এসময় নিমদি লঞ্চঘাটের পুরোনো ও ঝুঁকিপূর্ণ পন্টুন নিয়ে স্থানীয়রা এমপির কাছে নতুন পন্টুন নির্মাণের দাবি জানান। পরে তিনি নতুন পন্টুন করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

এরপর নিমদি লঞ্চঘাট থেকে প্রধান সড়ক পর্যন্ত সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

এসময় তিনি বলেন, “দীর্ঘদিন যাবৎ এই সড়কের কারণে মানুষ ভোগান্তি পোহাতো। আশা করি, সড়কটি সংস্কার হওয়ার পর আর সেই ভোগান্তিতে পড়তে হবে না। জনগণের দুর্ভোগ লাঘব করা আমাদের অগ্রাধিকার হিসেবে সবসময় থাকবে।”

পরে নিমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে এবং নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এক ডজন উন্নতমানের ফুটবল উপহার দেন।

এসময় তিনি বলেন, “এখন বিশ্বকাপ চলছে। বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ। আমরা আশা করবো, এখান থেকে আগামীর প্রজন্মের বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এবং বাংলাদেশের উন্মাদনা নিজের দেশকে নিয়েই থাকবে। ইনশাআল্লাহ।”

পরে উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া বাজারের অটোস্ট্যান্ড পরিদর্শন করে অটোচালকদের সঙ্গে কথা বলেন এবং সেখানে একটি আধুনিক অটোস্ট্যান্ড নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। এরপর তিনি কালাইয়া বাজারের প্রধান সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন।

এই কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির রাসেল মাহমুদ, বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল হাসান, পটুয়াখালী জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাহফুজ হোসাইন, সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, ধানদি কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গরীব-অসহায় মানুষের রাজনীতি করে আওয়ামী লীগ: এমপি মহিব

গরীব-অসহায় মানুষের রাজনীতি করে আওয়ামী লীগ: এমপি মহিব

November 2, 2023
কলাপাড়ায় প্রয়াত সাব রেজিস্ট্রার রেহেনা পারভীনের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

কলাপাড়ায় প্রয়াত সাব রেজিস্ট্রার রেহেনা পারভীনের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

July 23, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist