Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 11, 2026
পটুয়াখালীতে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী জেলায় ‘‘বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির’’ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর নবনিযুক্ত মেডিকেল অফিসারদের নিয়ে নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) বা অসংক্রামক রোগ বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎​গত সোম ও মঙ্গলবার (০৬ ও ০৭ জুলাই) পটুয়াখালী জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে নবনিযুক্ত চিকিৎসকরা অংশ নেন।

‎দুই দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত প্রায় ৪৭ জন মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন অংশগ্রহণ করেন।

‎প্রশিক্ষণে মূলত উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধ, সঠিক সময়ে তা শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ও কারিগরি আলোচনা করা হয়।

কর্মশালায় পটুয়াখালী জেলার সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মেডিকেল অফিসার ডা. মোঃ তৌফিকুর রহমান রাকিব।

কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচীর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের, বরিশাল বিভাগীয় কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ খান এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. রুহুল আমীন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দক্ষ চিকিৎসক তৈরির বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাকপ্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা গ্রেপ্তার

বাকপ্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা গ্রেপ্তার

July 31, 2026
পটুয়াখালীতে নানান কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

পটুয়াখালীতে নানান কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

August 15, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist