Monday, September 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

জমে উঠেছে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 8, 2026
জমে উঠেছে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচন
Share on FacebookShare on Twitter

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। পৌর ব্যবসায়ী সমিতি নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে পৌরশহরের নির্বাচনীয় মাঠ। আর মাত্র ২ দিন পরই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আলোচনা-সমালোচনা চলছে চায়ের টেবিল ও ব্যবসা প্রতিষ্টানে। কে হতে চলছে ব্যবসায়ী সমিতির সভাপতি। শফিকুল হক পনির নাকি নাজমুল ইসলাম? ১০জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে কলাপাড়া উপজেল পৌরশহরের বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন।

ব্যবসায়ী সমিতির নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, পৌর ব্যবসায়ী সমিতি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ২০১৫ সাল থেকে এ প্রতিষ্ঠানটি নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচিত কমিটি’র মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। আগামী ১০ জুলাই খেপুপাড়া মহিলা কলেজ অফিস কক্ষে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যবসায়ী সমিতির ভোট গ্রহণ চলবে। মোট ভোটার সংখ্যা ২৩৭৮। ১২টি পদের মধ্যে ১০টি পদে নির্বাচন। বিনা প্রতিদ্বন্ধিতায় ২ টি পদে নির্বাচিত হয়েছেন। এখন ১০টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় ২টি পদে নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক মো. খালেক খাঁন, ত্রিড়া ও সাংস্কতিক সম্পাদক ফরিদ উদ্দিন।

এ নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্ধি¦তা করেন। তারা হলেন শফিকুল হক পনির (চেয়ার)- নাজমুল ইসলাম (আনারস)। সিনিয়র সভাপতি পদে ২ জন তারা হলেন মোঃ নিজাম উদ্দীন,ও মোঃ রেহান উদ্দিন। সহ-সভাপতি পদে ৩ জন তাজুল ইসলাম ( আজাদ), মোঃ রহিমুল হক হিরা ও মোঃ শওকত হোসেন।সাধারন সম্পাদক পদে ২ জন সৈয়দ মুহাম্মদ রাসেল ও মোঃ জহিরুল হক বাবু। যুগ্ন সম্পাদক পদে ২ জন মোঃ আমানুল ইসলাম ও মোঃ ফারুক হোসেন।সাংগঠনিক পদে ২ জন মোঃ আক্তার হোসেন তালুকদার ও মোঃ নুরুজ্জামান খালাসি। অর্থ সম্পাদক পদে ২ জন মোঃ আব্দুল রহমান জাফর ও মোঃ মমিন বিশ্বাস।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে২ জন মোঃ মোনাসেফ ও কাজী মোঃ সোহেল। সদস্য পদে ৪ জন মোঃ আলমগীর হোসেন, মোঃ খোকন মোল্লা, মোঃ মাসুদ,মো জহিরুল, হৃদয় কৃষ্ণ টোটন সদস্য।

খালেক খান দপ্তর সম্পাদক ও ফরিদ উদ্দিন ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কোন প্রতিদন্ধি না থাকায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কলাপাড়া বাণিজ্যিক পৌর এলাকায় ব্যানার, পোস্টার আর ফেষ্টুনে ছেয়ে গেছে। নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয়দের মাঝেও দেখা দিয়েছে খুশির আমেজ। পুরো বাজার ঘিরে পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে, প্রচার প্রচারণায় মুখর প্রার্থীরা। কথার বুলি আর নানা প্রতিশ্রুতি নিয়ে বৈরি আবহাওয়া উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।

এ ছাড়া সামাজিক গনমাধ্যম ফেসবুকের মাধ্যমে চালানো হচ্ছে প্রচারনা এবং সেই সাথে চলছে একে অপরকে ঘায়েল করার চেষ্টা সংবলিত বিভিন্ন মন্তব্য। ইতোমধ্যে ভোটারেরাও শুরু করেছেন প্রার্থীদের চুলচেরা বিচার বিশ্লেষন। যাকে ভোট দিলে ব্যবসায়ী সমিতি উন্নয়ন হবে-এমন ব্যক্তিকেই নির্বাচিত করার পক্ষে বেশির ভাগ ভোটার অভিমত প্রকাশ করেছেন। সকল জল্পনা কল্পনা শেষে নানা চড়াই উতড়াই পেরিয়ে একটি সুষ্ঠু নির্বাচন ও ব্যবসায়ী বান্ধব কমিটি উপহার দিতে পারবেন তাকেই ভোটারা পবিত্র ভোট দিবেন।

অনামিকা বিজনেস সেন্টারের মালিক দেবাশীষ মুর্খাজী (টিংকু) বলেন, সুষ্ট ও নিরপেক্ষ ভোট আমরা ব্যবসায়ীরা চাই। কিন্তু এক জন ব্যবসায়ীকের পরিচয় তার ট্রেডলাইসেন্স। ট্রেডলাইসেন্স বিহীন কিভাবে ভোটার হয়, কোন আইনে হয়। কিভাবে প্রার্থী হয় তা আমার জানা নেই বলে তিনি প্রতিবেদকে জানান। আশা করি যারা নিবাচিত হবেন তারা ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকবেন।

নাম প্রকাশে অনইচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী,ভোটার বলেন, পৌর ব্যবসা সমিতি নির্বাচনে ভূয়া ভোটারের ছড়াছড়ি! একটি নির্বাচনে ইশতেহার থাকাটা জরুরী। ইশতেহার ছাড়া একটি সংগঠন কিংবা সদস্যদের উন্নয়নে শুভংকরের ফাঁকি থাকার সম্ভাবনা থাকে। নির্বাচনে ইশতেহার না থাকলে নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচিত নেতৃবৃন্দের কোন স্বচ্ছতা, জবাবদিহিতা থাকে না। নিজেদের ইচ্ছেমত সংগঠন পরিচালনা করার চেষ্টা ও প্রভাব বিস্তারের চেষ্টা করবে। যা পরবর্তীতে সমিতি ও সদস্যদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা ব্যবসায়ীরা চাই নির্বাচনে প্রার্থীরা তাদের ইশতেহার ঘোষণা করুক। এটি আমাদের দাবি। তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য ও নেতৃত্বের গুণাবলী এবং দুঃসময়ে যাকে কাছে পাবেন তাকেই নির্বাচিত করতে চান।

সভাপতি পদে চেয়ার প্রতিকের মনোনীত প্রার্থী শফিকুল হক পনির বলেন, আমি নির্বাচিত হতে পারলে ব্যবসা সমিতির সার্বিক উন্নয়নমূলক কাজ করব। ব্যবসায়ীদের সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। প্রতি মাসে মাসিক মিটিং এর ব্যবস্থা করা হবে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপ করে সকল ব্যবসায়ীকের মতামত গ্রহন করা হবে।

সভাপতি পদে আনারস প্রতিকের মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম বলেন, আমি দ্বিতীয়বার নির্বাচিত হতে পারলে সমিতির অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করব। বিগত সময় ব্যবসায়ীকের পাশে ছিলাম। এখনো থাকতে চাই তাতে ব্যবসায়ীরা আমাকে নির্বাচিত করুক আর নাকরুক। তবে ভোটের মাঝে খুব উৎসাহ দেখতেছি। আমি ইনশাল্লাহ জয়লাভ করব।

ব্যবসায়ী সমিতির সংগঠনের নির্বাচন পরিচালনা রিটানিং ও কমিশন দায়িত্বরত কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের হাতে নেতৃত্ব তুলে দেয়া হবে। আমাকে আস্থা ও বিশ্বাসের ওপর দায়িত্ব দিয়েছে।আমাকে দেয়া দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দুমকিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

December 2, 2023
মির্জাগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মির্জাগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 15, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist