Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দশমিনায় কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 10, 2026
দশমিনায় কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় দীপা দাস (৫১) নামের এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় দিয়ে উপজেলার রনগোপালদী ইউনিয়নের মধ্য রনগোপালদী গ্রামে এ ঘটনা ঘটে।

দীপা রানী দাস ওই গ্রামের শুভ্র সূচি দাসের সহধর্মীনি। তিনি গলাচিপা উপজেলার উলানিয়া কলেজের শিক্ষিকা এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার হিজল বাড়ি গ্রামের জোগেষ চন্দ্র দাসের মেয়ে। তবে নিহত দীপার ভাই-বোনদের দাবী বিয়ের পর থেকেই দীপাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করতেন তার স্বামী শুভ্র সূচি দাস।

জানা যায়, বৃহস্পতিবার মধ্য রাতে ছেলে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দীপা দাসের ঝুলন্ত লাশ দেখে ডাকচিৎকার দিলে বাড়ি ও এলাকার লোকজন এসে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাকে আত্মহত্যা বলে ধারনা করা হলেও আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি জানান নাম প্রকাশ না করা সর্তে একাধিকজন।

নিহতের ছোট বোন রাসমনি দাস জানান, ১৫ থেকে ১৬ বছর পুর্বে দীপা ও শুভ্র সূচির বিয়ে হয় সেখানে একছেলে সন্তান রযেছে। বিয়ের পর থেকেই দীপকে শারীরিক ও মানুষিক নির্যাতন করতেন তার স্বামী। দীপার চাকরির সব বেতন-ভাতা শুভ্র সুচি দাসকে দিতে হবে। এ নিয়ে অনেকবার স্থানীয়ভাবে বসাবসি হয় কোন কাজে আসেনি। শেষ পর্যন্ত এমন ঘটনা ঘটবে আমি মেনে নিতে পারছিনা। আমরা গলাচিপা যাচ্ছি গিযে সিদ্ধান্ত নেযা হবে কি করবো।

নিহত দীপা দাসের স্বামী শুভ্র সূচি দাস বলেন, আমি দোকানে ছিলাম তখন আমার ছেলে আমাকে ফোন দেয়। বাবা আমাকে ঘরে ডোকতে দেয়না। পরে আমার ছেলে ওর দাদুকে নিয়ে পিছন দিয়ে ঘুরে বেলকুনি দিয়ে ঘরে প্রবেশ করে দেখে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে আমাকে ফোন দিলে আমি বাড়িতে এসে দেখি দীপা ঝুলন্ত অবস্থায় আছে। আমি তাকে শারীরিক বা মানুষিক নির্যাতন করিনি কেউ বলে থাকলে তা মিথ্যা বলছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট বের হলেই জানতে পারবেন তাকে কোন নির্যাতন করা হয়েছে কি না।

এ বিষয়ে রনগোপালদী ইউনিয়ন পরিষদের সদস্য নির্মল চন্দ্র জানান, দীপা দাস খুব নম্র ভদ্র মেয়ে। স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ হয়েছে আবার শান্তিতে বসবাস করে আসছেন। তাদের একটা ছেলে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। কিসের জন্য এমন কাজ করেছে দীপা দাস বুঝিনা।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়ে। শুক্রবার সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন পটুয়াখালীর জেলা প্রশাসক

সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন পটুয়াখালীর জেলা প্রশাসক

July 9, 2026
কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত

কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত

July 11, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist