কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দেবাশীষ সিকদার কালার (৪২) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে| শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২ টার দিকে কলাপাড়া মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে| এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে|
এ ঘটনায় ওইদিন রাতে দেবাশীষ সিকদার কালা বাদী হয়ে খোকন মন্ডল (৪৮) এবং তাঁর বড় ভাই দুলাল মন্ডল (৫২) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন| পুলিশ শনিবার (১১ জুলাই) সকাল ১০ টার দিকে পৌরশহরের কলাপট্রি এলাকা থেকে খোকন মন্ডলকে গ্রেপ্তার করে|
আহত দেবাশীষ সিকদার কালা জানান, তাঁর এক আত্মীয়’র সাথে খোকন মন্ডলদের জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলছে| এর রেশ ধরেই খোকন মন্ডল ও তার বড় ভাই দুলাল মন্ডল পূর্বপরিকল্পিত ভাবে তাকে এলোপাথাড়ি লোহার রড দিয়ে আঘাত করে| এ সময় দেবাশীষ সিকদার কালা কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচনে মহিলা কলেজ মিলনায়তনে ভোট দেয়ার জন্য যাচ্ছিল|
এদিকে, দেবাশীষ সিকদার কালার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পটুয়াখালাী জেলা ও কলাপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ অবিল¤ে^ হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান| নতুবা তারা মানববন্ধন সহ সামাজিক আন্দোলন করবেন বলেও জানান|
তবে, অভিযুক্ত খোকন মন্ডল এবং তার ভাই দুলাল মন্ডলের বক্তব্য নিতে তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি|
এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় খোকন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে| দোষী অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে|







