Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইউক্রেনে মার্কিন সুরক্ষা সহায়তার পরবর্তী ধাপ অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক:

Jahirul Islam by Jahirul Islam
September 22, 2023
ইউক্রেনে মার্কিন সুরক্ষা সহায়তার পরবর্তী ধাপ অনুমোদন
Share on FacebookShare on Twitter

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন ডিসি সফর করলেন। রাশিয়ার বাহিনী ইউক্রেনে পূর্ণ-মাত্রার আক্রমণ শুরুর পর এটি ওয়াশিংটনে তার দ্বিতীয় সফর।

বৃহস্পতিবার হোয়াইট হাউস ক্যাবিনেটের সামনে সংক্ষিপ্ত মন্তব্যে জেলেনস্কি ওয়াশিংটনে তার আলোচনাকে ফলপ্রসূ এবং শক্তিশালী বলে আখ্যা দেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আক্রমণ শুরু থেকে এ পর্যন্ত সময়ের উল্লেখ করে তিনি বলেন, এই ৫৭৫ দিনের জন্য আপনাদের ধন্যবাদ। আমেরিকান লোকজনকে ধন্যবাদ। এতদিন ধরে তারা আমাদের সঙ্গে, ইউক্রেনীয়দের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে, আমাদের সবার সঙ্গে রয়েছেন।

জেলেনস্কি বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক ঘোষিত ১২৮ মিলিয়ন বা ১২ দশমিক ৮ কোটি ডলারের নতুন সামরিক সহায়তার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, এটিই এখন আমাদের সৈন্যদের দরকার। এই প্যাকেজকে খুব শক্তিশালী প্যাকেজ বলে আখ্যা দেন তিনি।

জো বাইডেন এই সহায়তার অনুমোদনে নিজের প্রেসিডেন্সিয়াল ড্রডাউন ক্ষমতা ব্যবহার করেন। তিনি বলেন, আজ, আমি আরও কামান, আরও গোলাবারুদ, আরও অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্রসহ ইউক্রেনে মার্কিন সুরক্ষা সহায়তার পরবর্তী ধাপ অনুমোদন করেছি। পরের সপ্তাহে যুক্তরাষ্ট্রের আব্রাম ট্যাঙ্কগুলো ইউক্রেনে সরবরাহ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকিতে মহাজোট প্রার্থীকে সমর্থনে উঠান বৈঠক

দুমকিতে মহাজোট প্রার্থীকে সমর্থনে উঠান বৈঠক

January 1, 2024
ঢাকা-পটুয়াখালী নৌ রুটে নৌ-পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ

ঢাকা-পটুয়াখালী নৌ রুটে নৌ-পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ

August 30, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist