Saturday, July 18, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালী পীস স্কুলে অধ্যয়নরত ৬ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি অর্জন, তাৎক্ষণিক সংবর্ধনা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 12, 2026
পটুয়াখালী পীস স্কুলে অধ্যয়নরত ৬ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি অর্জন, তাৎক্ষণিক সংবর্ধনা
Share on FacebookShare on Twitter

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালীতে অধ্যয়নরত ৬ শিক্ষার্থী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি অর্জন করায় তাদের তাৎক্ষণিক সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপাধ্যক্ষ আমান সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্ত ছয় শিক্ষার্থীই প্রাথমিক শিক্ষা অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সম্পন্ন করে পরবর্তীতে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি ঘোষণার পর তাদের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনায় নিবিড় পাঠদানের আয়োজন করা হয়। ওই বিশেষ প্রস্তুতি কার্যক্রমে অংশ নিয়েই একজন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং পাঁচজন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে একজন মাদ্রাসার শিক্ষার্থীও রয়েছে।

প্রধান অতিথি আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, অল্প সময়ের পরিকল্পিত প্রস্তুতি, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলেই এই সাফল্য এসেছে। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও বিশেষ প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ আমান সাদিক বলেন, শিক্ষার্থীদের সক্ষমতা অনুযায়ী পরিকল্পিত ও নিবিড় পাঠদানের মাধ্যমে তাদের বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে। এই অর্জন আগামী দিনে আরও বেশি শিক্ষার্থীকে অনুপ্রাণিত করবে এবং প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী সচিব মনজুরুল ইসলাম, একাডেমিক কো-অর্ডিনেটর জামাল হোসেন, অ্যাডমিন অফিসার মহিবুল্লাহ মুহিবসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা এবং উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত

পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত

October 2, 2023
কুয়াকাটায় জেলের জালে ৮ কেজির ‘কালো পোয়া’, বিক্রি হলো ৫০ হাজারে

কুয়াকাটায় জেলের জালে ৮ কেজির ‘কালো পোয়া’, বিক্রি হলো ৫০ হাজারে

July 5, 2026

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist