Tuesday, September 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে পুত্রবধূ নিখোঁজ, থানায় জিডি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 12, 2026
বাউফলে পুত্রবধূ নিখোঁজ, থানায় জিডি
Share on FacebookShare on Twitter

​মো. খলিলুর রহমান, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলায় বিয়ের মাত্র এক বছর তিন মাসের মাথায় দোলা মনি (১৯) নামের এক নববধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ১১ জুলাই (শনিবার) সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর শাশুড়ি মলিনা (৫১) বাদী হয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নং- ৬০৩ (তারিখ: ১২/০৭/২০২৬)।

​পারিবারিক ও জিডি সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙড়া গ্রামের বাসিন্দা মলিনার বড় ছেলে মো. রেজাউল ফকির (৩৩) ঢাকায় ব্যবসা করেন। বিগত ১ বছর ৩ মাস পূর্বে গলাচিপা থানাধীন বকুলবাড়িয়া ইউনিয়নের লাভনা গ্রামের দুলাল সর্দারের মেয়ে দোলা মনির সাথে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই পুত্রবধূ দোলা মনি গ্রামের বাড়িতে শাশুড়ির সঙ্গেই বসবাস করছিলেন।

​জিডিতে শাশুড়ি উল্লেখ করেন, গত ১০ জুলাই রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে আনুমানিক সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। পরদিন ১১ জুলাই সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে জেগে মলিনা দেখতে পান যে তাঁর পুত্রবধূ দোলা মনি নিজ কক্ষে নেই। এরপর গ্রামের চারপাশ এবং পুত্রবধূর বাবার বাড়িসহ সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। অবশেষে শাশুড়ি বাউফল থানার শরণাপন্ন হন এবং বাউফল থানায় সাধারণ ডায়েরি করেন।

বাউফল থানার ডিউটি অফিসার মো. জাফর ইকবাল জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে প্রবীণ বিএনপি নেতা কাজী মাহবুব আলমের স্মরণে দোয়া ও আলোচনা সভা

পটুয়াখালীতে প্রবীণ বিএনপি নেতা কাজী মাহবুব আলমের স্মরণে দোয়া ও আলোচনা সভা

July 20, 2026
পটুয়াখালী পৌরসভার মেধাবৃত্তির বাছাই পরিক্ষা

পটুয়াখালী পৌরসভার মেধাবৃত্তির বাছাই পরিক্ষা

October 14, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist